31.2 C
Kolkata
Tuesday, August 11, 2026
spot_img

আজ কলকাতায় আরজি করের মুখদের সাথে নেহা বোরা! কী বার্তা দিতে চলেছে আইসা?

Aaj India Desk, কলকাতা : দিল্লির যন্তর মন্তরে দীর্ঘ সময় ধরে চলতে থাকা নিট আন্দোলনে অন্যান্যদের সাথে অনশনের চেয়ারে বসে ছিলেন আইসা-র সর্বভারতীয় নেত্রী নেহা বোরা (Neha Bora)। আন্দোলনের জেরে শিরোনামের প্রথমে উঠে এসেছিল তাঁর নাম। এবার সেই নেহা বোরা আসছেন কলকাতায়। মঙ্গলবার সুকিয়া স্ট্রিটের রামমোহন লাইব্রেরি হলে আয়োজিত জেন জি সংহতি কর্মসূচিতে যোগ দেবেন তিনি। তাঁর সঙ্গে একই মঞ্চে থাকবেন বিভিন্ন বাম ছাত্র সংগঠনের নেতারা এবং আরজি কর আন্দোলনের অন্যতম ব্যক্তিত্বরা।

একই মঞ্চে বাম ছাত্র সংগঠন

আইসা-র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল বক্তা নেহা বোরা (Neha Bora)। বক্তা তালিকায় রয়েছেন এসএফআইয়ের রাজ্য সভাপতি প্রণয় কার্য্যী, ডিএসও-র রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মানস ঘোষ।এছাড়াও আরজি কর আন্দোলনের অন্যতম মুখ ও জুনিয়র ডাক্তার ফ্রন্টের প্রথম সারির নেতা দেবাশিস হালদার এবং যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের অন্যতম মুখ মেহবুব মণ্ডলকে বক্তা হিসেবে রাখা হয়েছে।

কী বার্তা দিতে চাইছে আইসা ?

নেহাকে (Neha Bora) সামনে রেখে বিভিন্ন বাম ছাত্র সংগঠনের নেতাদের এক মঞ্চে আনার মধ্যে বৃহত্তর ছাত্র ঐক্যের বার্তা দিতে চাইছে আইসা নেতৃত্ব। আগামী দিনে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হলে যৌথভাবে লড়াইয়ের সম্ভাবনাও এই কর্মসূচির মাধ্যমে খতিয়ে দেখা হতে পারে বলে জানিয়েছে বাম শিবির। সাম্প্রতিক সময়ে নির্বাচনী রাজনীতিতে সিপিএম ও সিপিএমএল (লিবারেশন)-এর মধ্যে পারস্পরিক সমঝোতার নজিরও দেখা গিয়েছে। নৈহাটি উপনির্বাচনে সিপিএম লিবারেশনকে আসন ছেড়ে দিয়েছিল। বিধানসভা নির্বাচনেও বামফ্রন্টের সমর্থনে লিবারেশন কয়েকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে যন্তর মন্তরে ‘আরশোলা আন্দোলন’-এ নেহা বোরার সক্রিয় ভূমিকা নজরে আসে। জেন জি-র বিভিন্ন আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য রেখেছিলেন তিনি। গত সপ্তাহে রাঁচিতে একটি কর্মসূচিতে বক্তৃতার সময় তাঁর গায়ে কালি ছোড়ারও অভিযোগ ওঠে। সেই ঘটনার পরও কলকাতায় জেন জি সংহতি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন আইসার নেত্রী। তবে তাঁর এই কর্মসূচির উদ্দেশ্য পূরণ হয় কিনা সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন