30.6 C
Kolkata
Saturday, June 27, 2026
spot_img

নবান্নের নতুন বিজ্ঞপ্তি! ১ জুলাই কোন কোন দফতর বন্ধ থাকবে?

Aaj lndia Desk,কলকাতা: আগামী ১ জুলাই, ডক্টরস ডে উপলক্ষে রাজ্যের সরকারি দফতরে দুপুর ২টার পর অর্ধদিবস ছুটি ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। ২৪ জুন নবান্নের অর্থ দফতর এই মর্মে একটি সরকারি মেমোর্যান্ডাম জারি করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতি বছর ১ জুলাই পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রখ্যাত চিকিৎসক ডা. বিধানচন্দ্র রায়(Dr Bidhan Chandra Roy) র জন্মজয়ন্তী উপলক্ষে ডক্টরস ডে (Doctors Day) পালিত হয়। সেই উপলক্ষেই এ বছরও রাজ্যের সরকারি কর্মীদের জন্য অর্ধদিবস ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্যপালের নির্দেশ অনুযায়ী, ১ জুলাই দুপুর ২টার পর পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সমস্ত সরকারি দফতর,শিক্ষাপ্রতিষ্ঠান, নগর ও স্থানীয় স্বশাসিত সংস্থা, বিভিন্ন কর্পোরেশন, সরকারি উদ্যোগ এবং সরকার-অনুদানপ্রাপ্ত (Grant-in-Aid) প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

তবে এই নির্দেশের বাইরে রাখা হয়েছে কলকাতার রেজিস্ট্রার অব অ্যাসিওরেন্সেস (Registrar of Assurances) এবং কলেক্টর অব স্ট্যাম্প রেভিনিউ (Collector of Stamp Revenue)-এর দফতরকে। এই দুই অফিসে ১ জুলাই স্বাভাবিক নিয়মেই কাজ চলবে।

সরকারি মেমোর্যান্ডামে আরও জানানো হয়েছে, সংশ্লিষ্ট সমস্ত দফতর, জেলা প্রশাসন, ট্রেজারি অফিস, অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের দফতর, গভর্নরের সচিবালয়-সহ বিভিন্ন প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে এই নির্দেশ পাঠানো হয়েছে। পাশাপাশি অর্থ দফতরের সরকারি ওয়েবসাইটেও বিজ্ঞপ্তিটি প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ডা. বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দুটিই ১ জুলাই। দেশের স্বাস্থ্য পরিষেবায় তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর এই দিনটি জাতীয় চিকিৎসক দিবস (National Doctors’ Day) হিসেবে পালিত হয়। সেই ঐতিহ্য বজায় রেখেই এ বছরও রাজ্য সরকার সরকারি দফতরে অর্ধদিবস ছুটির ঘোষণা করল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন