30 C
Kolkata
Friday, May 8, 2026
spot_img

ব্রিগেডে মোদী-শাহ! শপথ মঞ্চে আর কোন হেভিওয়েটরা থাকছেন?

Aaj India Desk,কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। শনিবার সকাল ১০টায় ব্রিগেড ময়দানে শপথ গ্রহণের পালা নতুন মুখ্যমন্ত্রীর।১৫ বছর পর রাজ্যে সরকার পরিবর্তন, বিজেপির প্রথম বাংলায় পদার্পণ সবমিলিয়ে রাজ্য রাজনীতিতে তুঙ্গে উত্তেজনা।

ব্রিগেড জুড়ে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি মঞ্চ সাজানো থেকে নিরাপত্তা, সব কাজ চলছে শেষ মুহূর্তের তৎপরতায়।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ-সহ বিজেপির একাধিক শীর্ষ নেতা উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে ।

ইতিমধ্যেই ঘোষণা হয়েছে মুখ্যমন্ত্রীর নাম ,রাজনৈতিক মহলের সব জল্পনার ইতি টেন আর কয়েক ঘণ্টার মধ্যেই শপথ গ্রহণের পালা নতুন মুখ্যমন্ত্রীর।

বিকেল ৪ টের মিটিংয়ের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রীর নাম। বাংলার নতুন মুখ্যমন্ত্রী আসনে বসতে চলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।আগামিকালের আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী , আর সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতৃত্ব।

ভোট প্রচারের সময়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, বাংলায় বিজেপি সরকার গড়লে শপথ অনুষ্ঠানে তিনি নিজে উপস্থিত থাকবেন। সেই কথা মতোই শনিবার ব্রিগেডে থাকছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই বাংলায় পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

শুধু মোদী-শাহ নন, বিজেপির প্রথম সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলার মাটিতে হাজির থাকছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং,সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকরি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সহ এক ডজনেরও বেশি কেন্দ্রীয় মন্ত্রী। পাশাপাশি এনডিএ শাসিত ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরাও আসছেন ব্রিগেডে। আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বদেরও।

তবে শুধু রাজনীতি নয়, অনুষ্ঠানে থাকছে খাঁটি বাঙালিয়ানার ছোঁয়াও। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আয়োজিত এই শপথ মঞ্চে বাজবে রবীন্দ্রসঙ্গীত, দেখা যাবে ধুতি-পাঞ্জাবির আবহ। অতিথিদের আপ্যায়নে থাকছে ঝালমুড়ি, সীতাভোগ, মিহিদানার মতো বাঙালির ছোঁয়া।

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন