33 C
Kolkata
Thursday, August 27, 2026
spot_img

রাখিবন্ধনে মেগা আয়োজন! রাজ্যজুড়ে খরচ হবে প্রায় ৯ কোটি টাকা

Aaj lndia Desk,কলকাতা: রাখিবন্ধনকে কেন্দ্র করে এবার রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। ভ্রাতৃত্ব, সামাজিক সম্প্রীতি এবং জাতীয় ঐক্যের বার্তা সামনে রেখে আগামী ২৮ আগাস্ট, শুক্রবার বিভিন্ন সরকারি স্তরে পালিত হবে রাখিবন্ধন উৎসব। পঞ্চায়েত এলাকা থেকে শুরু করে শহরের পুরসভা একাধিক জায়গায় সরকারি উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এবারের রাখিবন্ধন কর্মসূচির জন্য মোট ৮ কোটি ৯৭ লক্ষ ১৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। শুধু তাই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিতরণের জন্য ২৫ লক্ষ ৬০ হাজার ৫০০টি রাখির ব্যবস্থাও করা হয়েছে। অর্থাৎ এবারের কর্মসূচি যে বড় আকারে হতে চলেছে, বরাদ্দ এবং রাখির সংখ্যাতেই তার ইঙ্গিত মিলছে।

পঞ্চায়েত থেকে পুরসভা, কোথায় কত বরাদ্দ?

রাখিবন্ধন কর্মসূচিতে ২২টি জেলা সদর দফতরের জন্য বরাদ্দ করা হয়েছে ২২ লক্ষ টাকা। GTA-এর জন্য রাখা হয়েছে ১ লক্ষ টাকা। কলকাতা পুরনিগমের জন্য আলাদা করে ১ লক্ষ টাকা বরাদ্দ রয়েছে।

এর পাশাপাশি কলকাতা পুরনিগমের ১৪৪টি ওয়ার্ডে অনুষ্ঠান পরিচালনার জন্য বরাদ্দ হয়েছে ২৮ লক্ষ ৮০ হাজার টাকা। রাজ্যের ৬টি মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য ৬ লক্ষ এবং ১২১টি মিউনিসিপ্যালিটির জন্য ১ কোটি ২১ লক্ষ টাকা রাখা হয়েছে।

৪৫টি সাব-ডিভিশনের ক্ষেত্রে বরাদ্দ ১১ লক্ষ ২৫ হাজার টাকা। ৩৪৫টি ব্লকে অনুষ্ঠান আয়োজনের জন্য খরচ ধরা হয়েছে ৮৬ লক্ষ ২৫ হাজার টাকা। সবচেয়ে বড় অংশের বরাদ্দ রয়েছে গ্রাম পঞ্চায়েতগুলির জন্য। রাজ্যের ৩,৩৪২টি গ্রাম পঞ্চায়েতে রাখিবন্ধন পালনে বরাদ্দ ৩ কোটি ৩৪ লক্ষ ২০ হাজার টাকা। এছাড়া রাখি কেনার জন্য পৃথকভাবে ২ কোটি ৮৫ লক্ষ ৬৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

নজরুল মঞ্চে থাকছে বিশেষ অনুষ্ঠান

রাজ্যস্তরের মূল অনুষ্ঠান হবে কলকাতার নজরুল মঞ্চে। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে এই কর্মসূচি। সেখানে প্রায় ২,৫০০ কলেজ পড়ুয়া, NCC এবং যুব কম্পিউটার সেন্টারের পড়ুয়াদের অংশ নেওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানের অংশ হিসেবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সাংস্কৃতিক পরিবেশনা করবেন। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য প্রায় ৫ হাজার তিরঙ্গা-ভাবনার রাখির ব্যবস্থাও রাখা হয়েছে।

বিভিন্ন সরকারি অফিসেও থাকবে নানা কর্মসূচি। জাতীয় সঙ্গীত, প্রদীপ প্রজ্জ্বলন, রাখি পরানো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হবে। ফলে শহর থেকে গ্রাম পুরো রাজ্যেই রাখিবন্ধনকে ঘিরে সরকারি উদ্যোগে উৎসবের আবহ তৈরি হতে চলেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন