26.6 C
Kolkata
Tuesday, July 28, 2026
spot_img

দিল্লিতে শুভেন্দুর সাথে বৈঠক! গেরুয়া শিবিরেই ভিড়ছে NCPI ?

Aaj India Desk, নয়া দিল্লি : দিল্লির রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিল এনসিপিআই (NCPI)-কে এনডিএ-র বৈঠকে (NDA Meeting) আমন্ত্রণ। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে অনুষ্ঠিত হতে চলা এনডিএ-র কৌশলগত বৈঠকে যোগ দেবে এনসিপিআই। তার আগে মঙ্গলবার দুপুর ১টায় দিল্লির বঙ্গভবনে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসবেন তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া বাংলার ২০ জন সাংসদ। এই ধারাবাহিক বৈঠককে ঘিরে দিল্লির রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক

এনসিপিআই-তে যোগ দেওয়া সাংসদ শতাব্দী রায় স্বীকার করেছেন যে, মঙ্গলবার বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁদের বৈঠক (NDA Meeting) রয়েছে। মঙ্গলবারের এই বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব-সহ বিজেপির একাধিক শীর্ষ নেতাও উপস্থিত থাকতে পারেন। তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়ার আগে বিদ্রোহী সাংসদরা ভূপেন্দ্র যাদবের দিল্লির বাসভবনেই বৈঠক করেছিলেন। সেই বৈঠকেই শুভেন্দু অধিকারীর সঙ্গেও তাঁদের আলোচনা হয়। পরে তাঁরা লোকসভার অধ্যক্ষের কাছে এনসিপিআই-তে যোগ দেওয়ার আবেদন জানান।

শতাব্দী রায় বলেন, “মঙ্গলবার দুপুর ১টায় বঙ্গভবনে বৈঠক রয়েছে। মুখ্যমন্ত্রী আমাদের সকলের সঙ্গে কথা বলবেন। কারও কিছু বলার থাকলে তা শোনার সুযোগ থাকবে। এতদিন যা বলা যায়নি, তা হয়তো এবার বলা যাবে।”

দলবদলের ইশারা শতাব্দীর?

দল পরিবর্তনের প্রক্রিয়া নিয়ে প্রশ্নের জবাবে শতাব্দী রায় দাবি করেন, সমস্ত সাংবিধানিক ও আইনি বিধি মেনেই তাঁরা পদক্ষেপ করেছেন। তাঁর কথায়, “আমরা নিয়ম মেনেই কাজ করেছি। আমার মনে হয় না নিয়মের বাইরে কিছু হয়েছে। নির্বাচন কমিশনের একটি কাগজ আসবে। তারপর লোকসভার স্পিকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সম্ভবত সেই নথির অপেক্ষাতেই রয়েছেন।”

উল্লেখ্য, প্রথমবারের মতো এনডিএ-র কৌশলগত বৈঠকে (NDA Meeting) ডাক পেল এনসিপিআই। দলের মুখ্যসচেতক কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছেন, তাঁদের প্রতিনিধিরা ওই বৈঠকে অংশ নেবেন। সংসদ অধিবেশন চলাকালীন প্রতি সপ্তাহে এনডিএ-র এই বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সংসদীয় কৌশল ও রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়। সাধারণত প্রধানমন্ত্রী বৈঠকের পৌরহিত্য করেন। তবে গত মঙ্গলবারের বৈঠকে এনসিপিআই-কে আমন্ত্রণ জানানো হয়নি। ফলে এবারের আমন্ত্রণকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন