কলকাতা: প্রথম দফা ভোটে বাকি আর মাত্র ২ দিন। এদিকে মার্চেই নির্বাচন কমিশন (Election Commission) নির্দেশ দিয়েছিল ভোটের আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযুক্তদের বাড়ি বাড়ি গিয়ে গ্রেফতারি করতে হবে। কোনোরকম সমাজবিরোধী যেন ভোটের সময় অশান্তি তৈরি করতে না পারে। সেইমত রবিবারের রাতে ৪ জেলায় ছাপা মেরে প্রায় ১৩৫ জনকে গ্রেফতার করা হল। জানা গিয়েছে মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার ও উত্তর দিনাজপুর থেকে রাতভর এই মেগা গ্রেফতারি অভিযান চালানো হয়। ভোটের মুখে এই গ্রেফতারি সবে শুরু বলেও কমিশন (Election Commission) সূত্রে খবর।
সমাজমাধ্যমেও কড়া নজরদারি
পাশাপাশি, সোশ্যাল মিডিয়ার উপরেও কড়া নজরদারি চালাচ্ছে নির্বাচন কমিশন (Election Commission)। রবিবারেই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশনের তরফে জানানো হয়, “কোনোরকম বিভ্রান্তিমূলক এবং বেআইনি এআই দ্বারা নির্মিত কনটেন্ট অথবা প্ররোচনামূলক কনটেন্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট হলে ৩ ঘন্টার মধ্যে ‘অ্যাকশন’ নেবে কমিশন”। এই মর্মে রাজনৈতিক দলগুলিকেও সতর্কবার্তা দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
X Link: https://x.com/ECISVEEP/status/2045797575425740887
ভোটের আগে উত্তাপ চরমে
বলা বাহুল্য, গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের উত্তাপ। আর ৫ টা বিধানসভা নির্বাচনের থেকে এই নির্বাচন আলাদা। তার অন্যতম কারণ হল এসআইআর বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, এই ভোট বিজেপির কাছে ‘প্রেস্টিজ ফাইটের’ সমান। কাজেই আগামী দিনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লাগাতার সতর্ক বার্তা দিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন (Election Commission)।


