34 C
Kolkata
Monday, April 20, 2026
spot_img

খেলা শুরু! রক্ত ঝরল ভোটের আগেই—দোষারোপে সরগরম রাজনীতি

দক্ষিণ ২৪ পরগণা: প্রথম দফার ভোটগ্রহণে (West Bengal Assembly Election 2026) বাকি আর মাত্র ২ দিন। আবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোট ২৯ এপ্রিল। ভোট ঘনিয়ে আসতেই শুরু অশান্তি। এবার গুলিতে রক্তাক্ত হল দক্ষিণ ২৪ পরগণার গোসাবা। জানা গিয়েছে রবিবার রাত ১১ টা নাগাদ দলীয় কাজ সেরে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়েছেন এক তৃণমূল কংগ্রেস কর্মী। নাম দিব্যেন্দু গায়েন।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের ভূপেন্দ্রপুর এলাকায়। সূত্রের খবর, রবিবার রাতে দলের মিটিং সেরে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন তিনি। সেইসময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় কিছু দুষ্কৃতি। মোটরবাইক থেকে মাটিতে লুটিয়ে পড়েন দিব্যেন্দু। তাঁর ডান উরুতে গুলি লাগে। এদিকে গুলির শব্দ শুনে ছুটে আসেন এলাকাবাসী।

তৃণমূল কর্মীকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতার চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করতে হয়। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল (TMC)। তবে বিজেপির তরফে এই নিয়ে এখনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

বলা বাহুল্য, ভোটের আগেই উত্তপ্ত রাজ্যের একাধিক এলাকা। কেন্দ্রীয় বাহিনী, পুলিশ-প্রশানের টহলদারি এমনকি নির্বাচন কমিশনের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও ভোটের আগে প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে অশান্তির ঘটনা। এই আবহে ভোটের (West Bengal Assembly Election 2026) দিন এবং তার পরবর্তী সময় বিশেষত ফলাফল ঘোষণার দিন রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা যাচ্ছে জনমানুষে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন