36.5 C
Kolkata
Sunday, June 28, 2026
spot_img

বিয়ে থেকে উত্তরাধিকার সব নিয়মে বড় পরিবর্তন! কি জানালো সরকার ?জেনে নিন বিস্তারিত

Aaj lndia Desk,কলকাতা: রাজ্যে কি এবার চালু হতে চলেছে ইউনিফর্ম সিভিল কোড (UCC)? এই প্রশ্ন ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। এই আইন কার্যকর হলে বিয়ে, ডিভোর্স, সম্পত্তির অধিকার থেকে শুরু করে লিভ-ইন সম্পর্ক সব ক্ষেত্রেই আসতে পারে বড় পরিবর্তন। কিন্তু সাধারণ মানুষের জীবনে ঠিক কী প্রভাব পড়বে? জেনে নিন।

বর্তমানে ভারতে বিভিন্ন ধর্মের মানুষের জন্য আলাদা আলাদা ব্যক্তিগত আইন রয়েছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান বা পার্সি প্রত্যেক সম্প্রদায়ের বিয়ে, বিবাহবিচ্ছেদ এবং উত্তরাধিকার সংক্রান্ত নিয়ম এক নয়। কিন্তু UCC কার্যকর হলে ধর্মভেদে আলাদা আইন তুলে দিয়ে সবার জন্য একই আইন প্রযোজ্য হতে পারে।

সবচেয়ে বড় পরিবর্তন হবে বহুবিবাহের ক্ষেত্রে। জীবিত স্ত্রী বা স্বামী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করা যাবে না। আইন ভাঙলে শাস্তির মুখে পড়তে হতে পারে। একই সঙ্গে বিয়ে ও ডিভোর্সের নিয়মও সব ধর্মের মানুষের জন্য এক হবে।

সম্পত্তির ক্ষেত্রেও আসতে পারে বড় বদল। ছেলে ও মেয়ের সমান অধিকার নিশ্চিত করার প্রস্তাব রয়েছে। পৈতৃক বা অর্জিত সম্পত্তি ভাগের ক্ষেত্রে ধর্মভিত্তিক আলাদা নিয়মের পরিবর্তে একটি অভিন্ন আইন কার্যকর হতে পারে।

শুধু তাই নয়, লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রেও কড়া নিয়ম আনার কথা ভাবা হচ্ছে। এমন সম্পর্ক সরকারি ভাবে নথিভুক্ত করা বাধ্যতামূলক হতে পারে। পাশাপাশি লিভ-ইন সম্পর্কে জন্ম নেওয়া সন্তানকে আইনিভাবে বৈধ সন্তানের স্বীকৃতি দেওয়ার প্রস্তাবও রয়েছে।

তবে সংবিধানে দেওয়া ধর্ম পালনের অধিকার, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার অধিকার অপরিবর্তিত থাকবে। অর্থাৎ, UCC মূলত পারিবারিক আইনের ক্ষেত্রে পরিবর্তন আনবে, ধর্মীয় আচার-অনুষ্ঠানে নয়।

ইতিমধ্যেই উত্তরাখণ্ডে এই আইন কার্যকর হয়েছে। গুজরাট ও অসমেও এই বিষয়ে পদক্ষেপ করা হয়েছে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গেও এমন একটি বিল আনার আলোচনা চলছে। তবে পাহাড়, জঙ্গলমহল এবং কিছু আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্য ও সাংবিধানিক সুরক্ষার কথা মাথায় রেখে বিশেষ ছাড় রাখা হতে পারে। এখন নজর আসন্ন বিলের দিকে সেখানেই স্পষ্ট হবে বাংলায় UCC-এর চূড়ান্ত রূপরেখা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন