36.5 C
Kolkata
Sunday, June 28, 2026
spot_img

মধ্যরাতে পুলিশের জালে তৃণমূল কাউন্সিলর! কি কি অভিযোগ ছিল?

কলকাতা: ক্ষমতার হাতবদল হতেই খুলতে শুরু করেছে তৃণমূলের ‘প্যান্ডোরাস বক্স’! গত দেড় মাসে পুলিশের জালে ধরা পড়েছে একাধিক তৃণমূল কাউন্সিলর, নেতা-মন্ত্রী। শনিবার মধ্যরাতে গ্রেফতার হলেন আরও এক তৃণমূল কাউন্সিলর (TMC councillor)। জানা গিয়েছে, কলকাতা পুরসভার ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (TMC councillor) এবং বোরো ১১-এর প্রাক্তন চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ।

তোলাবাজি, শ্লীলতাহানি, ভেরি দখল, হুমকি, আটকে রাখা, মারধোরের মত একাধিক অভিযোগের প্রেক্ষিতে শনিবার মধ্যরাতে তাঁকে গ্রেফতার করে সার্ভে পার্ক থানার পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, এই মামলায় আরও কারা জড়িত রয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে তারকেশ্বর চক্রবর্তীর আর্থিক লেনদেন, সম্পত্তির উৎস এবং পরিবারের সদস্যদের নামে কোনও বেআইনি সম্পত্তি রয়েছে কি না, তাও তদন্তের আওতায় আনা হয়েছে।

বিজেপি নেতা রাহুল সিনহার দাবি, তৃণমূল আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল এবং দুর্নীতিগ্রস্ত নেতাদের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছিল। তাঁর বক্তব্য, আইন তার নিজস্ব গতিতে চললে আগামী দিনে আরও অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পাশাপাশি, একই দিনে মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর (TMC councillor) সারিফ হাড্ডিকেও আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, দুটি মামলাতেই আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন