35.6 C
Kolkata
Sunday, June 28, 2026
spot_img

তারাতলা কাণ্ডে ফিরহাদ-সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের!

কলকাতা: তারাতলা বিপর্যয়ে (Taratala Tragedy) শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭! মর্মান্তিক এই ঘটনায় আগেই মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়রের নাম। তাঁর গ্রেফতারির দাবীও তুলেছে মমতাপন্থী তৃণমূলরা। এরই মধ্যে জেরার জন্য ফিরহাদের (Firhad Hakim) ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের ওরফে কালীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এবার খোদ ফিরহাদ হাকিমের বিরুদ্ধেই থানায় দায়ের হল লিখিত অভিযোগ!

জানা গিয়েছে, ভারতীয় জনতা মজদুর সেলের পক্ষ থেকে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim), প্রাক্তন কাউন্সিলর আনোয়ার খান এবং সামস ইকবালের বিরুদ্ধে তারাতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে দাবি করা হয়েছে, বেআইনি নির্মাণ এবং প্রশাসনিক গাফিলতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এদিকে, দুর্ঘটনার পর থেকে নিখোঁজ থাকা নির্মাণকাজের ঠিকাদার আসগার হুসেইনের দেহ পরে ধ্বংসস্তূপ (Taratala Tragedy) থেকেই উদ্ধার করা হয়। যে জমিতে নির্মীয়মাণ গোডাউনটি তৈরি হচ্ছিল, সেটি পোর্ট ট্রাস্টের কাছ থেকে লিজ নিয়েছিলেন শম্ভুনাথ বেহেরা। দুর্ঘটনার পর তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই মামলায় এখনও পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে সাফ হুঁশিয়ারি দিয়েছেন, তৃণমূল সরকারের আমলে দুর্নীতির, তোলাবাজির জন্য এই দুর্ঘটনা ঘটেছে। “কাউকে ছাড়া হবে না”, সাফ বলেন তিনি। এখন দেখার ফিরহাদের (Firhad Hakim) বিরুদ্ধে পুলিশ কি পদক্ষেপ নেয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন