Aaj India Desk, কলকাতা : পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য রাজ্য সরকার প্রস্তাবিত প্রকল্প যুবশক্তি নিয়ে ক্রমেই বাড়ছে উদ্বেগ। প্রকল্পে যোগ্য বেকার স্নাতকদের মাসিক ৩০০০ টাকা এবং যোগ্য বেকার যুবকদের ২০০০ টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছিল। তবে প্রকল্প কবে চালু হবে এবং কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন তা নিয়ে ছিল ধোঁয়াশা। তবে এবার শেষ পর্যন্ত সকলের চিন্তার অবসান ঘটিয়ে প্রকল্প নিয়ে বড় আপডেট দিলো রাজ্য সরকার। (Yuvashakti Scheme)
কারা কারা পাবেন প্রকল্পের সুবিধা ?
পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, এই প্রকল্পের (Yuvashakti Scheme) জন্য যোগ্য ব্যক্তিকে অবশ্যই—
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ভারতীয় নাগরিক হতে হবে।
- ২১ থেকে ৪০ বছর বয়সী হতে হবে।
- ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে পারে। স্নাতক হারে সুবিধা পেতে সংশ্লিষ্ট শিক্ষাগত শংসাপত্র জমা দিতে হবে।
- আবেদনকারীকে বেকার হতে হবে।
- নিজের নামে আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
- পরিবারের আয় নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে।
কী কী নথি লাগতে পারে?
সাধারণভাবে আবেদনের সময় সাধারণত প্রয়োজন হবে আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট বা মার্কশিট বা শংসাপত্র, উচ্চশিক্ষার শংসাপত্র, ব্যাঙ্কের পাসবুক বা বাতিল চেক, বাসিন্দার প্রমাণপত্র, ছবি এবং স্বঘোষণাপত্র। জাতিগত সংরক্ষণের সুবিধা দাবি করলে প্রযোজ্য ক্ষেত্রে জাতিগত শংসাপত্রও প্রয়োজন হতে পারে। (Yuvashakti Scheme)
কবে থেকে চালু হচ্ছে প্রকল্প ?
সরকারি নির্দেশিকা অনুযায়ী এই মাসে যুবশক্তি চালু না হলেও সম্ভবত অক্টোবরের দিকে, অর্থাৎ দুর্গা পুজোর আগেই নতুন পোর্টাল বা আবেদন ব্যবস্থা চালু হতে পারে। তবে আবেদন, যোগ্যতা, নতুন ফর্ম, তারিখ এবং প্রকল্পের পরিবর্তিত নিয়ম সম্পর্কে তথ্য পেতে পশ্চিমবঙ্গ সরকারের সরকারি পোর্টালে https://yubasathi.wb.gov.in/ নজর রাখার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার।


