31 C
Kolkata
Sunday, May 10, 2026
spot_img

শপথের ২৪ ঘণ্টার মধ্যেই বড় রদবদল, উত্তরবঙ্গে পাঠানো হল একাধিক পুলিশ অফিসার

Aaj India Desk, কলকাতা: ক্ষমতা পালাবদলের পরই প্রশাসনে বড়সড় রদবদলেরও ইঙ্গিত মিলল। নতুন মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) শপথ নেওয়ার পর কলকাতা পুলিশের (Kolkata Police) বিভিন্ন স্তরে ব্যাপক বদলি করা হয়েছে। প্রথম ধাপে মোট ৯৩ জন পুলিশ অফিসারকে বদলি করা হয়েছে। এদের মধ্যে ডেপুটি কমিশনার, অফিসার ইনচার্জ, সাব-ইন্সপেক্টরসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মী আছেন। খবর অনুযায়ী, এদের অনেকেই আগের শাসকদলের সঙ্গে যুক্ত একটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কাজে যুক্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্রের খবর, এই অফিসারদের বড় অংশকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে। এর মধ্যে কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলা রয়েছে। পাশাপাশি সুন্দরবন সংলগ্ন এলাকা এবং পশ্চিমাঞ্চলের পুরুলিয়াতেও কিছু অফিসারকে পাঠানো হচ্ছে।

এরই মধ্যে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় ধরনের প্রশাসনিক বৈঠকের প্রস্তুতিও শুরু করেছেন। সোমবার নবান্ন সভাঘরে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক হবে। দুপুর সাড়ে ১২টায় তিনি সচিবদের সঙ্গে বৈঠক করবেন। এরপর দেড়টায় বিধায়কদের সঙ্গে বৈঠক রয়েছে। বিকেলে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনাও রয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, বিকেল ৪টেয় সব জেলাশাসকদের নিয়ে এবং পরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠকে বসবেন তিনি। বিকেল ৫টায় ডিজিপি এবং অন্যান্য পুলিশ আধিকারিকদের সঙ্গে আলাদা বৈঠক হওয়ার কথা আছে। জানা যাচ্ছে, শুক্রবার নবান্নে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকও হতে পারে। অন্যদিকে, দায়িত্ব নেওয়ার পরই তিনি মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেছেন। স্বরাষ্ট্রসচিব ও কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন