Aaj India desk: ইনস্টাগ্রামে (instagram) ছবি দিতে ভালোবাসেন? বন্ধু বা বান্ধবীর সাথে গোপন কথা বলেন? তবে এখনই সাবধান হয়ে যান। এখন থেকে আপনার ভাগ করে নেওয়া ছবি সহ যাবতীয় তথ্য চলে যেতে পারে হ্যাকারদের কাছে। কারণ এমনই নিয়ম চালু করেছে মেটা। তাই ইনস্টাগ্রামে (instagram)যাই করুন ভেবেচিন্তে করুন!
কি নিয়ম এনেছে মেটা ?
গত ৮ ই মে থেকে ইনস্টাগ্রাম (instagram)ডিরেক্ট মেসেজ (ডিএম)-এর জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন (end to end encryption) বন্ধ করে দিয়েছে । অর্থাৎ , বর্তমানে এই মুহূর্তে সবচেয়ে সুরক্ষিত যে ডিজিটাল মেসেজিং মাধ্যমগুলো ছিল, তার একটি থেকে আপনার মেসেজ করা আর নিরাপদ থাকল না। ইনস্টাগ্রামে(instagram) এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করতে হলে ব্যবহারকারীকে প্রতি চ্যাটে সেটা চালু করে নিতে হত। মেটার একজন মুখপাত্র জানিয়েছেন যে,খুব কম লোকই ইনস্টাগ্রামে (instagram)এন্ড-টু-এন্ড এনক্রিপশন (end to end encryption)ব্যবহার করছেন, তাই কোম্পানি এই ফিচারটি সরিয়ে ফেলছে। মেটার একজন মুখপাত্র বলেছেন,”খুব কম সংখ্যক লোক ইন্সটাগ্রাম ডিএম-এ এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করছিল, তাই আগামী মাসগুলিতে এই বিকল্পটি সরিয়ে ফেলা হবে। ব্যবহারকারীরা যদি এনক্রিপ্টেড মেসেজিং চালিয়ে যেতে চান, তাহলে তাঁরা হোযাটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।”
এর ফলে কি হতে পারে?
দেশের তরুণ প্রজন্ম বা জেন জি বেশিরভাগ সময়ে কথা বলার জন্য হোযাটসঅ্যাপের থেকে ইনস্টাগ্রাম (instagram)বেশি ব্যবহার করে। ইনস্টাগ্রামে (instagram)এন্ড-টু-এন্ড এনক্রিপশন(end to end encryption)উঠে যাওয়ায় তারা বিপদে পড়বেন। তাদের মেসেজ, ছবি, রিল তৃতীয় পক্ষ বা হ্যাকারদের হাতে চলে যেতে পারে। শুধু যে টেক্সট মেসেজ তাইই নয় ছবি, ভিডিও এবং ভয়েস নোটও রয়েছে এই তালিকায়। ফলে আপনার মেসেজের বিষয়বস্তু কোম্পানির কাছ থেকে আর সুরক্ষিত থাকছে না। ফলে ডিপফেক, আর্থিক স্ক্যাম, এমনকি সরকারি নজরদারি অব্দি হতে পারে আপনার উপরে। তাই এবার থেকে ছবি দেওয়া এবং কোনো বক্তব্য রাখার আগে সাবধান। করে ভাবা নয়, এবার ভেবে কাজ করার দিন এসেছে।


