26.6 C
Kolkata
Tuesday, July 28, 2026
spot_img

রাজ্যে বড় অভিযান! কোন মামলার সূত্রে দুর্গাপুরে NIA?

Aaj lndia Desk,কলকাতা: আন্তর্জাতিক মানব পাচার মামলার তদন্তে ফের বাংলায় NIA-র তৎপরতা। সোমবার ভোর হতেই দুর্গাপুরে একটি বাড়িতে পৌঁছে যায় জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এরপর কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় শুরু হয় দীর্ঘক্ষণ ধরে তল্লাশি। সকাল থেকেই গোটা এলাকায় থমথমে পরিবেশ তৈরি হয়।

জানা গিয়েছে, দুর্গাপুরের মেন গেট সংলগ্ন নিউ স্টিল পার্ক এলাকার একটি বাড়িতে এই অভিযান চালানো হচ্ছে। বাড়িটি গোলাম রব্বানি নামে এক ব্যক্তির। তদন্তকারীরা বাড়ির বিভিন্ন নথি, মোবাইল ফোন, ল্যাপটপ এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখছেন। অভিযানের সময় তিনি বাড়িতে ছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়। প্রয়োজনে তাঁর পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর।

তদন্তে উঠে এসেছে, প্রায় তিন বছর আগে বিহারের মুজফফরপুর থেকে দুর্গাপুরে এসে বসবাস শুরু করেন গোলাম রব্বানি। তারপর থেকেই তিনি পরিবার নিয়ে নিউ স্টিল পার্ক এলাকায় থাকতেন। আন্তর্জাতিক মানব পাচার চক্রের তদন্তে তাঁর নাম সামনে আসার পরই এই তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

এই মামলায় পশ্চিমবঙ্গে এনআইএ-র অভিযান অবশ্য নতুন নয়। এর আগে উত্তর ২৪ পরগনার একাধিক এলাকায় তল্লাশি চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছিল তদন্তকারী সংস্থা। সেই অভিযানে মোটা অঙ্কের নগদ টাকা এবং প্রায় ৫ হাজার মার্কিন ডলার উদ্ধার হয়েছিল।

শুধু পশ্চিমবঙ্গ নয়, এই মানব পাচার মামলার তদন্তে অসম, কর্নাটক, ত্রিপুরা, তামিলনাড়ু ও রাজস্থানের মতো একাধিক রাজ্যেও অভিযান চালিয়েছে এনআইএ। তদন্তের বিভিন্ন পর্যায়ে প্রায় ৫০ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। সেই তদন্তেরই ধারাবাহিকতায় এবার দুর্গাপুরে অভিযান চালানো হয়েছে। এই তল্লাশি থেকে তথ্য বা নতুন কোনও সূত্র মিলতে পারে বলে আশা করছেন তদন্তকারীরা। বর্তমানে গোটা বিষয়ের উপর নজর রাখছে জাতীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন