34.6 C
Kolkata
Wednesday, August 12, 2026
spot_img

চাকরিজীবীদের PF পরিষেবায় বড় বদল! জেনে নিন EPFO-র ৫ নতুন নিয়ম

Aaj India Desk, কলকাতা: চাকরি বদলানোর পর পিএফের (PF) টাকা নতুন অ্যাকাউন্টে পাঠানো কিংবা প্রয়োজনের সময়ে পিএফ থেকে টাকা তোলার ক্ষেত্রে অনেক সময় কর্মীদের নানা সমস্যায় পড়তে হয়। সেই ঝামেলা কমাতে একাধিক পরিষেবায় পরিবর্তন আনছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। কিছু নিয়ম ইতিমধ্যেই চালু হয়েছে, আবার কয়েকটি পরিষেবা দ্রুত চালু করার প্রস্তুতি চলছে।

বেতনভোগী কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলির মধ্যে অন্যতম হল PF withdrawal-এর আবেদন দ্রুত নিষ্পত্তি করা। বর্তমানে ৫ লক্ষ টাকা পর্যন্ত পিএফ অগ্রিম তোলার আবেদন অটো-সেটলমেন্ট ব্যবস্থায় করা হয়। অর্থাৎ, প্রতিটি আবেদন হাতে ধরে যাচাই করার প্রয়োজন তুলনামূলকভাবে কম থাকে।

এবার চূড়ান্ত PF withdrawal-এর আবেদনও অটো-সেটলমেন্টের আওতায় আনার পরিকল্পনা করছে EPFO। সংস্থার শীর্ষ আধিকারিকদের বক্তব্য, যতটা সম্ভব আবেদন স্বয়ংক্রিয় পদ্ধতিতে যাচাই করে দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা চলছে। এই ব্যবস্থা চালু হলে সদস্যদের টাকা পেতে আগের তুলনায় কম সময় লাগতে পারে।

‘উমঙ্গ’ অ্যাপেই UAN তৈরি ও সক্রিয় করার সুবিধা

UAN তৈরি বা সক্রিয় করার পদ্ধতিতেও পরিবর্তন এসেছে। নতুন নিয়মে এই পরিষেবাগুলি EPFO-র Unified Member Portal-এর বদলে কেন্দ্রের UMANG অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে।এর জন্য আধারের সাহায্যে Face Authentication করতে হবে। অর্থাৎ, মুখের ছবি মিলিয়ে পরিচয় যাচাই করা হবে। EPFO-র লক্ষ্য, এই পদ্ধতির মাধ্যমে UAN তৈরির প্রক্রিয়াকে আরও নিরাপদ এবং নির্ভরযোগ্য করা।

চাকরি বদলালে PF ট্রান্সফার হবে সহজে

চাকরি পরিবর্তনের সময় পুরনো সংস্থার PF-এর টাকা নতুন সংস্থার অ্যাকাউন্টে পাঠানো নিয়েও বড় পরিবর্তন আসছে। আধারের সঙ্গে যুক্ত এবং সম্পূর্ণ KYC করা UAN থাকলে PF transfer-এর প্রক্রিয়া স্বয়ংক্রিয় করার উদ্যোগ নিয়েছে EPFO।

এতদিন অনেক ক্ষেত্রে কর্মীকে আলাদা করে PF transfer-এর আবেদন করতে হত। পাশাপাশি পুরনো ও নতুন সংস্থা এবং EPFO-র অনুমোদনের প্রয়োজন হতে পারত। নতুন ব্যবস্থায় এই অতিরিক্ত প্রক্রিয়া এবং কাগজপত্রের ঝামেলা কমবে। তবে এর জন্য কর্মীর একই UAN ব্যবহার করা, আধারের সঙ্গে সেটি যুক্ত থাকা এবং KYC সম্পূর্ণ থাকা জরুরি।

PF withdrawal-এর টাকা দ্রুত পাওয়ার লক্ষ্য

নতুন করে জমা পড়া অধিকাংশ PF withdrawal-এর আবেদন একই দিনে অথবা সর্বোচ্চ দু’দিনের মধ্যে মিটিয়ে দেওয়ার লক্ষ্য নিয়েছে EPFO। এর ফলে টাকা পাওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করার সমস্যা কমতে পারে।

অন্যদিকে, EPS বা পেনশন সংক্রান্ত যোগ্য আবেদন নিষ্পত্তির জন্য ২০ দিনের সময়সীমা রয়েছে। বৈধ কারণ ছাড়া এই সময়ের মধ্যে আবেদন মেটানো না হলে বিলম্বিত অর্থের উপর বছরে ১২ শতাংশ হারে সুদ দেওয়ার নিয়ম রয়েছে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছ থেকে সেই অর্থ আদায় করা যেতে পারে।

UPI ও ATM দিয়ে PF তোলার প্রস্তুতি

PF-এর টাকা তোলার পদ্ধতিকে আরও সহজ করতে ভবিষ্যতে UPI-এর ব্যবহার করার পরিকল্পনাও রয়েছে। ‘BHIM’ অ্যাপের মাধ্যমে PF withdrawal-এর আবেদন করা এবং UPI-এর সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর পরিকাঠামো তৈরির কাজ চলছে।

এছাড়া ATM-এর মাধ্যমেও PF-এর টাকা তোলার সুবিধা চালুর বিষয়ে কাজ করছে EPFO। তবে UPI বা ATM-এর মাধ্যমে টাকা তোলার পরিষেবা ঠিক কবে থেকে পুরোপুরি চালু হবে, সেই তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

সব মিলিয়ে EPFO-র এই পরিবর্তনগুলির মূল লক্ষ্য হল PF সংক্রান্ত কাজকে আরও সহজ করা, কাগজপত্রের ব্যবহার কমানো এবং আবেদন দ্রুত নিষ্পত্তি করা। সদস্যদের তাই UAN-এর সঙ্গে আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ঠিক রাখা এবং KYC সম্পূর্ণ করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন