29 C
Kolkata
Friday, September 11, 2026
spot_img

অভিষেককেই চালনা করত সুমিত ? বিস্ফোরক অভিযোগ কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর!

Aaj India Desk, কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় গ্রেফতার হওয়ার পর তাঁকে ঘিরে একের পর এক অভিযোগ তুললেন প্রাক্তন তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী (Krishnendu Narayan Choudhury)। তাঁর দাবি, সুমিত রায়ই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘পুরোপুরি পরিচালনা’ করতেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, শুভেন্দু অধিকারীকে দল থেকে সরানোর ষড়যন্ত্রেও সুমিতের ভূমিকা ছিল।

‘অভিষেককে পরিচালনা করত সুমিত’

সুমিত রায়ের গ্রেফতারির প্রসঙ্গে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী (Krishnendu Narayan Choudhury) বলেন, “অনেকেই জানেন দলকে শেষ করার মূলে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিষেককে পুরোপুরি পরিচালনা করত সুমিত রায়।” তাঁর অভিযোগ, অভিষেকের সঙ্গে দলের বিভিন্ন নেতার যোগাযোগ এবং সাক্ষাতের ক্ষেত্রেও সুমিতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

শুভেন্দুকে নিয়ে কী দাবি?

কৃষ্ণেন্দুনারায়ণের (Krishnendu Narayan Choudhury) দাবি, “শুভেন্দুবাবুকে দল থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্রে যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে অন্যতম হচ্ছে ও।” তাঁর অভিযোগ, বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর প্রভাব বিস্তার করা এবং তাঁকে বিভিন্ন বিষয়ে পরিচালনা করার কাজ করতেন সুমিত রায়। তিনি আরও বলেন, অভিষেকের সঙ্গে দেখা করার জন্য বারবার চেষ্টা করেও তাঁরা সময় পেতেন না। তাঁর কথায়, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির কাছেও সাক্ষাতের আবেদন করলে সময় পাওয়া যেত, অথচ অভিষেকের ক্ষেত্রে তা হত না। সেই কারণেই তাঁরা শেষ পর্যন্ত যাওয়া বন্ধ করে দিয়েছিলেন বলে দাবি করেন তিনি।

‘আরও অনেক কেলেঙ্কারি বেরোবে’

সুমিত রায়ের গ্রেফতারির পর তদন্তে আরও একাধিক বিষয় সামনে আসতে পারে বলেও দাবি করেছেন কৃষ্ণেন্দুনারায়ণ। তাঁর বক্তব্য, “আরও অনেক কেলেঙ্কারি বেরোবে। শুধু জমি নয়, অনেক কেলেঙ্কারি বেরোবে।” অ্যালকোহল এবং ল্যান্ড ডিপার্টমেন্ট সংক্রান্ত বিষয়েও ভবিষ্যতে অভিযোগ সামনে আসতে পারে বলে দাবি করেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের গ্রেফতারিকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। গ্রেফতারির পর তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ, তাঁর ভূমিকা এবং তদন্তে পরবর্তী সময়ে কী তথ্য সামনে আসে, এখন সেদিকেই নজর রয়েছে। তবে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর করা অভিযোগগুলির পর এই নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে কি আগামী দিনে পাল্টে যাবে খেলা ?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন