Aaj India Desk, কলকাতা : শনিবার সকাল থেকেই ফের যাত্রীদের দুর্ভোগ। আজ সকাল ৯ টা থেকেই টালিগঞ্জের মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশন থেকে ব্রিজি তথা শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। (Metro Service Disruption)
কেন বন্ধ মেট্রো?
মেট্রো কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট অংশে মেট্রো চলাচল বন্ধ রেখে কাজ করা হবে।(Metro Service Disruption)
এই সময় টালিগঞ্জের মহানায়ক উত্তমকুমার এবং শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের মধ্যবর্তী অংশে মেট্রো পরিষেবা পাওয়া যাবে না। ফলে ওই রুটের যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে সাময়িক অসুবিধার মুখে পড়তে হতে পারে।
কখন থেকে স্বাভাবিক পরিষেবা?
মেট্রো পরিষেবা সন্ধে ৬.৩০টার পর থেকে স্বাভাবিক হওয়ার কথা। তাই রবিবার ওই সময়ের আগে এই অংশে যাতায়াতের পরিকল্পনা থাকলে যাত্রীদের বিকল্প পরিবহণের ব্যবস্থা করে বেরনোর পরামর্শ দেওয়া হচ্ছে। রক্ষণাবেক্ষণের কাজ শেষ হওয়ার পর নির্ধারিত সময় অনুযায়ী ফের ট্রেন চলাচল শুরু হবে।(Metro Service Disruption)


