36 C
Kolkata
Wednesday, April 22, 2026
spot_img

“আজ সকাল থেকে আমি পাগল হয়ে যাচ্ছি”! কেন বললেন মমতা?

উত্তর ২৪ পরগণা: আগামীকাল অর্থাৎ ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বললেন, “আজ সকাল থেকে আমি পাগল হয়ে যাচ্ছি ফোনে”! উত্তর ২৪ পরগণার আমডাঙ্গার সজসভা থেকে এই কথা বলেন তিনি। কিন্তু কেন?

“গীতা-কোরান স্পর্শ করিয়ে নিচ্ছে”

আমডাঙ্গার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “আপনারা ভোট দিয়ে হজে যান, খরচ বহন করবে তৃণমূল কংগ্রেস।” এরপর তিনি বলেন, “গীতা-কোরান স্পর্শ করিয়ে ভোট চাইছে বিজেপি। আপনারা মন্দির মসজিদে গিয়ে ক্ষমা চেয়ে নেবেন”। তিনি আরও বলেন, “আগে আমরা বলেছিলাম বদলা নয়, বদল চাই। এবার আমরা বলছি বদল নয়, বদলা চাই। গণতন্ত্রের বদলা”!

মমতার মুখে শ্রীজাত প্রসঙ্গ

আমডাঙ্গার সভায় ভোটপ্রচারের মাঝে বুধবার সকাল থেকে তোলপাড় করা ‘শ্রীজাতর গ্রেফতারি’ প্রসঙ্গ নিয়েও মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “সকাল থেকে আমার কাছে লাগাতার ফোন আসছে। আমি আজ সকাল থেকে পাগল হয়ে যাচ্ছি। শ্রীজাতকে নাকি গ্রেফতার করবে। আমি বললাম, দাঁড়াও দেখছি”!

কি ঘটেছিল শ্রীজাতকে নিয়ে?

বস্তুত, বুধবার সকালে কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijato) বিরুদ্ধে একটি পুরনো মামলার প্রেক্ষিতে ভোটের ঠিক আগের দিন গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলে খবর শোনা যায়। ২০১৭ সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথের শপথ গ্রহণের সময় নিজের ফেসবুক ওয়ালে ‘অভিশাপ’ নামক একটি কবিতা পোস্ট করেছিলেন শ্রীজাত। ওই কবিতার শেষের দুই লাইন নিয়ে সেইসময় ব্যাপক বিতর্ক হয়। ঘটনায় শিলিগুড়ি থানায় অভিযোগও দায়ের করেছিলেন এক ব্যক্তি।

বুধবার গুজব ওঠে সেই পুরনো মামলার প্রেক্ষিতেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে শ্রীজাতর বিরুদ্ধে। এই ঘটনার পর এক্সে একটি নামজাদা সংবাদমাধ্যমের খবরের একটি ছবি পোস্ট করে সিইও দফতরের তরফে এক্সে পোস্টে বলা হয়, শ্রীজাতর (Srijato) ‘গ্রেফতারি পরোয়ানা’ সংক্রান্ত খবর ‘সম্পূর্ণ ভুয়ো”।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন