29 C
Kolkata
Tuesday, September 22, 2026
spot_img

রক্ষকই ভক্ষক? ১৭ বছরের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক অভিযুক্ত!

Aaj India Desk, নয়া দিল্লি : ফের নাবালিকার উপর যৌন নির্যাতনের (Delhi Gang Rape) অভিযোগ রাজধানী দিল্লিতে। কালকাজি মন্দিরের কাছে একটি পার্কে ১৭ বছরের এক কিশোরীকে তিন যুবক পুলিশ পরিচয় দিয়ে ভয় দেখিয়ে গণধর্ষণ করেছে বলে অভিযোগ। ঘটনার পর তদন্তে নেমে এক অভিযুক্তকে গুলির লড়াইয়ের পর গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ধৃতের নাম আসিফ। বাকি দুই অভিযুক্তের খোঁজ চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ এক ১৭ বছরের বন্ধুর সঙ্গে কালকাজি মন্দিরে গিয়েছিল কিশোরী। পুজো দেওয়ার পর প্রায় সাড়ে ৭টা নাগাদ তারা মন্দিরের কাছের আস্থা কুঞ্জ পার্কে যায়।অভিযোগ, সেখানেই ২৫ থেকে ৩০ বছর বয়সি তিন ব্যক্তি তাদের কাছে আসে। নিজেদের পুলিশকর্মী পরিচয় দিয়ে দু’জনকে ভয় দেখানো হয়। এরপর এক অভিযুক্ত আগ্নেয়াস্ত্র ও ছুরি দেখিয়ে হুমকি দেয় বলে অভিযোগ। পরে তিনজনই কিশোরীকে যৌন নির্যাতন করে বলে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে।(Delhi Gang Rape)

ঘটনার খবর পেয়ে রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ পুলিশ কন্ট্রোল রুমে ফোন যায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কিশোরীকে চিকিৎসার জন্য নিয়ে যায়। তাঁর বয়ানের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। তদন্তে পার্ক ও আশপাশের এলাকার CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সময় ওই এলাকায় কারা উপস্থিত ছিলেন, সেই তথ্যও সংগ্রহ করছেন তদন্তকারীরা।

অভিযুক্তদের ধরতে একাধিক পুলিশ দল তৈরি করা হয়। তদন্ত চলাকালীন এক অভিযুক্তের আমর কলোনির কাছে থাকার খবর পায় পুলিশ। সেখানে ফাঁদ পেতে তাকে আটকানোর চেষ্টা করা হয়। পুলিশের দাবি, ধরা পড়ার সময় আসিফ পুলিশকর্মীদের লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায়। পাল্টা গুলিতে তার ডান পায়ে আঘাত লাগে। এরপর তাকে গ্রেফতার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আসিফ ওখলা মাণ্ডিতে কাজ করে বলে পুলিশ জানিয়েছে। বাকি দুই অভিযুক্তের সন্ধানে তল্লাশি চলছে। (Delhi Gang Rape)

এই ঘটনায় প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তার মধ্যে শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা আইন বা POCSO-এর ধারাও রয়েছে। তদন্তকারীরা CCTV ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের তথ্য এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখছেন।

উল্লেখ্য, কালকাজির ঘটনার আগে চলতি মাসেই দিল্লিতে নাবালিকাদের উপর যৌন নির্যাতনের একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে। ১৩ সেপ্টেম্বর উত্তর-পশ্চিম দিল্লির স্বরূপ নগরে ১৭ বছরের এক কিশোরীকে গণধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। ১৬ সেপ্টেম্বর সাদর বাজার এলাকায় এক ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে একটি দোকানের ভিতরে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। ওই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।এরপর ২১ সেপ্টেম্বর কালকাজি মন্দিরের কাছে নাবালিকার উপর গণধর্ষণের অভিযোগ সামনে এল। ফলে রাজধানীতে শিশু ও কিশোরীদের নিরাপত্তা নিয়ে ফের উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন