32.5 C
Kolkata
Monday, June 8, 2026
spot_img

যুবশক্তির টাকা কি জুনেই? কবে থেকে শুরু ফর্ম ফিলাপ ? জানুন বিস্তারিত

Aaj India Desk,কলকাতা: জুন মাসে যুবশক্তি প্রকল্পের (Yuva Shakti) পোর্টাল চালু হলেও এখনও ৩,০০০ টাকার বেকার ভাতা দেওয়া শুরু হয়নি। পোর্টাল খোলার পর থেকেই বহু যুবক-যুবতীর মনে প্রশ্ন উঠেছে, জুন মাস থেকেই কি অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে? তবে সরকারি সূত্রে জানা যাচ্ছে, ভাতা পাওয়ার জন্য এখনও কিছুটা অপেক্ষা করতে হবে।

নির্বাচনের আগে বিজেপি তাদের সংকল্প পত্রে প্রতিশ্রুতি দিয়েছিল, কর্মহীন যুবক-যুবতীদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। সরকার গঠনের পরও জানানো হয়েছিল যে জুন মাস থেকেই এই প্রকল্প চালু করা হবে। সেই অনুযায়ী ১ জুন থেকে যুবশক্তি প্রকল্পের পোর্টালে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ওয়েবসাইটেও আবেদন সংক্রান্ত লিংক দেওয়া হয়েছে।

তবে এখনই নতুন আবেদনকারীদের টাকা দেওয়া হচ্ছে না। জানা গিয়েছে, আগে চালু থাকা যুবসাথী প্রকল্পের প্রায় ৫৫ লক্ষ উপভোক্তার তথ্য যাচাই করার কাজ শুরু করেছে সরকার। এই তথ্য যাচাইয়ের কাজ শেষ হওয়ার পরই যোগ্যদের তালিকা তৈরি করা হবে। তারপর ধাপে ধাপে বেকার ভাতা দেওয়া শুরু হতে পারে।

সরকারি সূত্রের দাবি, যাঁরা আগে যুবসাথী প্রকল্পে আবেদন করেছিলেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। পুরনো তথ্য যাচাই করেই তাঁদের যুবশক্তি প্রকল্পের আওতায় আনা হবে। এছাড়াও ভবিষ্যতে যুবশক্তি ভরসা কার্ড নিয়েও আলাদা ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

ভাতার টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। যুবশ্রী বা যুবসাথীর টাকা যে অ্যাকাউন্টে আসত, সেই অ্যাকাউন্টেই ৩,০০০ টাকা জমা হবে। তবে অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি (DBT) সংযুক্ত থাকা বাধ্যতামূলক।

প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে, অন্তত মাধ্যমিক পাশ থাকতে হবে এবং বর্তমানে বেকার থাকতে হবে। ফলে জুনে পোর্টাল খুললেও, ভাতা পেতে এখনও তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন লক্ষ লক্ষ যুবক-যুবতী।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন