28 C
Kolkata
Sunday, November 15, 2026
spot_img

ইন্দিরা-রাজীব-সঞ্জয়কে নিয়ে কী লিখেছিলেন কঙ্গনা? সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে দায়ের FIR!

শিমলা: সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট। আর তা ঘিরেই এবার আইনি বিতর্কে জড়ালেন বলিউড অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। গান্ধী পরিবারকে নিশানা করে করা তাঁর পোস্টের বিরুদ্ধে FIR দায়ের করল হিমাচল প্রদেশ পুলিশ। শুক্রবার, ১৩ নভেম্বর শিমলায় এই মামলা দায়ের হয়েছে। প্রশ্ন উঠছে, ঠিক কী এমন লিখেছিলেন কঙ্গনা, যার জেরে পুলিশের দ্বারস্থ হতে হল এক অবসরপ্রাপ্ত সেনাকর্তাকে?

ঘটনার সূত্রপাত গত ১০ নভেম্বর। অভিযোগ, ওই দিন কঙ্গনা (Kangana Ranaut) তাঁর ভেরিফায়েড X অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তাঁর ছেলে সঞ্জয় গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু নিয়ে আপত্তিকর ইঙ্গিত করা হয়েছিল বলে অভিযোগ। শুধু তাই নয়, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে নিয়েও মন্তব্য করা হয়েছিল বলে দাবি অভিযোগকারীর।

শিমলার বাসিন্দা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন অতুল শর্মা এই পোস্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, পোস্টে (Kangana Ranaut) এমন একটি বয়ান তুলে ধরা হয়েছে, যা গান্ধী পরিবারের সদস্যদের মৃত্যুর সঙ্গে সোনিয়া গান্ধীর রাজনৈতিক উত্থানকে জুড়ে দেয়। অভিযোগে ‘How convenient’ মন্তব্যটির কথাও উল্লেখ করা হয়েছে। সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর মানেকা গান্ধীকে পরিবারের বাড়ি ছাড়তে হয়েছিল বলেও পোস্টে দাবি করা হয়েছিল বলে অভিযোগ।

অভিযোগকারীর বক্তব্য, বিষয়টি নিছক রাজনৈতিক সমালোচনার মধ্যে সীমাবদ্ধ নয়। এই ধরনের মন্তব্য জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে এবং সামাজিক সম্প্রীতি ও শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

পুলিশ সূত্রে খবর, ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ৩৫৩ এবং ৩৫৬ ধারায় মামলা রুজু হয়েছে। শিমলার পুলিশ সুপার গৌরব সিং FIR দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। শুরু হয়েছে তদন্ত। পোস্টের সত্যতা ও প্রেক্ষাপট খতিয়ে দেখার দাবি উঠেছে।

এখন নজর কঙ্গনার (Kangana Ranaut) প্রতিক্রিয়ার দিকে। তবে মনে রাখতে হবে, FIR দায়ের হওয়া মানেই অভিযোগ প্রমাণিত হওয়া নয়। তদন্তের পরেই স্পষ্ট হবে পরবর্তী আইনি পদক্ষেপ কী হতে চলেছে।

সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক মন্তব্যের স্বাধীনতা কোথায় শেষ, আর আইনি দায়বদ্ধতা কোথা থেকে শুরু, কঙ্গনাকে ঘিরে এই বিতর্কে ফের সামনে এল সেই প্রশ্ন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন