33.1 C
Kolkata
Sunday, July 12, 2026
spot_img

“আমি খুব খুশি”— অনুব্রত দল ছাড়তেই কেনো আনন্দের বহিঃপ্রকাশ কল্যানের ?

Aaj India Desk, কলকাতা : এক সময় বিজেপি মন্ত্রীরাই যাঁদের বিরুদ্ধে প্রকাশ্যে গুরুতর অভিযোগ করেছিল, আজ তাঁদেরকেই খোদ গেরুয়া শিবিরে জায়গা করে দেওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এর মধ্যেই গতকাল অনুব্রত মণ্ডল ঋতব্রত শিবিরে যোগদান করায় নতুন করে শুরু হয় নীতিগত বিতর্ক। এবার এই বিতর্ক আরও উসকে দিয়ে সরাসরি প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। অনুব্রত মণ্ডলের শিবির বদলের প্রসঙ্গ টেনে শুধু দলবদল নয়, আসন্ন নির্বাচনে টিকিট বণ্টন নিয়েও প্রকাশ্যে কটাক্ষ করেন তিনি।

অনুব্রত মণ্ডলের শিবির পরিবর্তন প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) কটাক্ষ করেই বলেন, “আমি খুব খুশি যে শুভেন্দু অনুব্রতকে নিয়েছে, ফিরহাদ হাকিমকে নিয়েছে বলেও খুশি। সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইককে নিয়েছে। আমার খুব আনন্দ। কারণ ওদেরই মন্ত্রী বলেছিল প্রকাশ বালিচোর, গরু পাচারকারী। আমি বলছি না, ওরাই বলেছিল। তাদেরকেই আবার দলে রাখছে, রাজ্যসভায় পাঠাচ্ছে।”

এখানেই থেমে না থেকে আসন্ন নির্বাচনে প্রার্থী বাছাই নিয়েও মন্তব্য করেন তিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “দেখবেন আবার এই চোর-ডাকাতগুলো টিকিট নিয়ে যেন না লড়ে। তাহলে এতদিন ধরে যারা আসলে আপনাদের আনার জন্য খেটেছে তারা কী করবে? তারা বঞ্চিত হবে ?”

উল্লেখ্য, গতকালই শিবির পরিবর্তন করেন মমতার প্রিয় পাত্র অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। ঋতব্রত শিবিরে যোগদানের পরেই তাঁকে বীরভূম জেলা সভাপতির দায়িত্বও দেওয়া হয়েছে। যোগদানের পর প্রকাশ্যে দলের প্রতি নিজের দীর্ঘদিনের চাপা ক্ষোভ, বঞ্চনা এবং সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন তিনি। একই সঙ্গে জানিয়েছিলেন, দল নিয়ে অভিমান থাকলেও ব্যক্তি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালবাসা অটুট রয়েছে।

অন্যদিকে তৃনমূলের নেতাদের একের পর এক গেরুয়া শিবিরে ঠাঁই দেওয়ায় আদি বিজেপি কর্মী ও নেতারাও বিশেষ ক্ষুব্ধ। এর মধ্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) এহেন মন্তব্যে রাজনৈতিক মহলেও উঠছে প্রশ্ন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন