26 C
Kolkata
Sunday, November 29, 2026
spot_img

ডিলিমিটেশন বিল নিয়ে বড় চমক! দুই-তৃতীয়াংশ সমর্থনের পথে মোদী সরকার?

Aaj lndia Desk, নয়াদিল্লি: লোকসভায় আসন বাড়ানোর প্রস্তাব নিয়ে সংসদে বড়সড় রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি চলছে। কেন্দ্রের এই উদ্যোগকে সামনে রেখে দলের সাংসদদের একজোট রাখতে সক্রিয় হয়ে উঠেছে বিজেপি। বিলের পক্ষে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার লক্ষ্যেই রবিবার দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী। সংসদের বর্ধিত অধিবেশনে এই বিলকে ঘিরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা।

সংসদে ভোটের প্রস্তুতি, শীর্ষ নেতৃত্বের বৈঠক

রবিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে বিজেপির সংসদীয় নেতৃত্বের বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও দলের গুরুত্বপূর্ণ নেতারা। বৈঠকে যোগ দেন অমিত শাহ (Amit Shah), রাজনাথ সিংহ (Rajnath Singh), জেপি নড্ডা (J. P. Nadda), নিতিন নবীন (Nitin Nabin) এবং বিএল সন্তোষ (B. L. Santosh)। সংসদে বিলটি নিয়ে দলের অবস্থান কী হবে, সাংসদদের ভূমিকা কীভাবে সাজানো হবে, তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে।

সংসদে হাজিরা বাধ্যতামূলক

বিলের পক্ষে ভোট নিশ্চিত করতে বিজেপির তরফে তিন লাইনের হুইপ জারি করা হয়েছে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দলের প্রত্যেক সাংসদকে সংসদে উপস্থিত থাকতে বলা হয়েছে। গুরুত্বপূর্ণ বিলের ভোটাভুটিতে সরকারের পাশে থাকার নির্দেশও দেওয়া হয়েছে। ফলে আসনবৃদ্ধির প্রস্তাব নিয়ে সংসদে বিজেপির প্রস্তুতি যে যথেষ্ট জোরালো, তা স্পষ্ট।

বিরোধী শিবিরেও চলছে হিসেব-নিকেশ

এর আগে মহিলা সংরক্ষণ কার্যকর করার সঙ্গে আসন পুনর্বিন্যাসের প্রস্তাব সামনে এনেছিল কেন্দ্র। তবে বিরোধীদের আপত্তিতে সেই উদ্যোগ এগোতে পারেনি। এবার নতুন করে বিল আনার আগে বিরোধী দলগুলির অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন (M. K. Stalin) কেন্দ্রের প্রস্তাব নিয়ে নিজের অবস্থান থেকে সরেননি। শরদ পওয়ারের (Sharad Pawar) দলও একই অবস্থান নিতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

আসনবৃদ্ধি ও ডিলিমিটেশন নিয়ে সংসদের বর্ধিত অধিবেশনে কী সিদ্ধান্ত হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন