29 C
Kolkata
Sunday, November 29, 2026
spot_img

‘তোমরা হিন্দু মেয়েরা…’! তরুণীকে গালিগালাজ, যৌনাঙ্গের ছবি পাঠানোর অভিযোগ Rapido চালকের বিরুদ্ধে!

ভোপাল: একটি রাইড বাতিলের জেরে তরুনীকে চরম হেনস্থা! ফোনে গালিগালাজ, ধর্ম তুলে কটাক্ষ, এমনকী ব্যক্তিগত অঙ্গের অশ্লীল ছবিও পাঠানোর অভিযোগ উঠল র‍্যাপিডো চালকের (Rapido Rider) বিরুদ্ধে। ঘটনাটি মধ্যপ্রদেশের ভোপালের। অভিযোগ ঘিরে প্রশ্ন উঠছে, অ্যাপ-ক্যাব বা বাইক-ট্যাক্সি পরিষেবা ব্যবহার করতে গিয়ে যাত্রীরা কতটা নিরাপদ?

ঘটনাটি ২০ নভেম্বরের। অভিযোগ, ভোপালের বাগসেভানিয়া এলাকার ২৬ বছরের ওই তরুণী হাবিবগঞ্জ এলাকা থেকে বাড়ি ফেরার জন্য র‍্যাপিডো অটো বুক করেছিলেন। কিন্তু চালক নির্ধারিত গন্তব্যের বাইরে চলে যান। অতিরিক্ত ভাড়া চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। তরুণীর দাবি, অতিরিক্ত টাকা দিতে রাজি হওয়ার পরেও চালকের দুর্ব্যবহার বন্ধ হয়নি। শেষ পর্যন্ত তিনি রাইড (Rapido Rider) বাতিল করার সিদ্ধান্ত নেন।

অভিযোগ, রাইড (Rapido Rider) বাতিলের পরেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তরুণীর দাবি, চালক অ্যাপের চ্যাট থেকে তাঁর ফোন নম্বর সংগ্রহ করে যোগাযোগ করতে শুরু করেন। ফোনে গালিগালাজের পাশাপাশি ধর্মীয় পরিচয় তুলে আপত্তিকর মন্তব্যও করেন। এমনকী, পরের দিন হোয়াটসঅ্যাপে নিজের গোপনাঙ্গের ছবিও পাঠান বলে অভিযোগ। বারবার ফোন ও অশালীন বার্তায় আতঙ্কিত হয়ে পড়েন ওই তরুণী।

এর পরেই পুলিশের দ্বারস্থ হন তিনি। কিন্তু তরুণীর অভিযোগ, বাগসেভানিয়া থানায় লিখিত অভিযোগ জানানোর পরেও প্রায় সাত দিন কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি। পরে মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে অভিযোগ জানানোর পাশাপাশি বজরং দলের কর্মীদেরও বিষয়টি জানান তিনি। শুক্রবার রাতে সংগঠনের কর্মীরা থানায় গিয়ে পদক্ষেপের দাবি জানান। তার পরেই এফআইআর দায়ের করে পুলিশ।

অভিযুক্তের নাম মহম্মদ মুস্তাকিন বলে জানা গিয়েছে। বাগসেভানিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত সোনির বক্তব্য অনুযায়ী, অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে এবং অভিযুক্তের মোবাইল ও হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনা ফের সামনে আনল অ্যাপ-নির্ভর (Rapido Rider) যাতায়াতে যাত্রীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং অভিযোগের দ্রুত নিষ্পত্তির প্রশ্ন। ভাড়া নিয়ে মতবিরোধ বা রাইড বাতিল, কোনও কিছুই যাত্রীকে হেনস্থা করার অজুহাত হতে পারে না। তবে চালকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা তদন্ত ও আদালতের বিচারেই নির্ধারিত হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন