28 C
Kolkata
Friday, September 18, 2026
spot_img

নন্দীগ্রামের ভোটের আগে নবান্নে বড় সাক্ষাৎ! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মমতা শিবিরের প্রার্থী

Aaj India Desk, কলকাতা: নন্দীগ্রাম উপনির্বাচনের (Nadigram By-Election) আগে নতুন করে রাজনৈতিক জল্পনা। শুক্রবার পিডব্লিউডি টেন্টে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে দেখা করলেন কালীঘাটপন্থী তৃণমূলের (Kalighat Trinamool) প্রার্থী সঞ্চিতা প্রধান দে (Sanchita Pradhan Dey)। দুজনের সাক্ষাতের ছবি সামনে আসতেই শুরু হয়েছে নানা আলোচনা।

সূত্রের খবর, শুক্রবার সকাল ১১টার কিছু পর পিডব্লিউডি টেন্টে পৌঁছন সঞ্চিতা। সেখানে কিছুক্ষণ থাকার পর তিনি বেরিয়ে যান। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতেই সেখানে গিয়েছিলেন তিনি। তবে তাঁদের মধ্যে ঠিক কী আলোচনা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। আর শনিবারই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। তার ঠিক আগের দিন কালীঘাটপন্থী তৃণমূলের নন্দীগ্রামের প্রার্থীর এই সাক্ষাৎ ঘিরেই স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।

সঞ্চিতা প্রধান দে-র রাজনৈতিক পরিচয় অবশ্য নতুন নয়। ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত নন্দীগ্রাম ২ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন তিনি। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত শিক্ষা কর্মাধ্যক্ষের দায়িত্বও সামলেছেন। বর্তমানে তমলুকে পরিবার নিয়ে থাকলেও নন্দীগ্রামের বয়াল-২ এলাকার সঙ্গে তাঁর পুরনো যোগাযোগ রয়েছে। তাঁর নাম আগে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলাতেও উঠে এসেছিল। ২০১৪ সালের প্রাথমিকের টেট নিয়োগ সংক্রান্ত মামলায় ২০২২ সালে কলকাতা হাইকোর্টের নির্দেশে ২৬৯ জনের চাকরি বাতিল হয়েছিল। সেই তালিকায় সঞ্চিতা প্রধান দে-র নামও ছিল। পরে সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে তিনি চাকরি ফিরে পান।

এবার নন্দীগ্রাম উপনির্বাচনে তাঁকেই প্রার্থী করেছে কালীঘাটপন্থী তৃণমূল। অন্যদিকে, নন্দীগ্রামের আসনটি শুভেন্দু অধিকারীর বিধায়ক পদ ছাড়ার পর খালি হয়। ফলে সেই আসনেই এবার উপনির্বাচন হচ্ছে। ৬ অক্টোবর ভোটগ্রহণের আগে সঞ্চিতার এই সাক্ষাৎ নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন