37.1 C
Kolkata
Thursday, June 25, 2026
spot_img

স্বাস্থ্য-শিক্ষা-পর্যটন — ৮ খাতে বরাদ্দ চেয়ে অর্থমন্ত্রীর দ্বারস্থ কুণাল !

Aaj India Desk, কলকাতা : বাজেট সংক্রান্ত আলোচনায় উত্থাপিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রস্তাব এবার লিখিত আকারে রাজ্যের অর্থমন্ত্রীর হাতে তুলে দিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। বুধবার তিনি জানান, বাজেট নিয়ে আলোচনার সময় যে প্রকল্পগুলির কথা তিনি বিধানসভায় তুলেছিলেন, অর্থমন্ত্রী সেগুলি লিখিতভাবে জমা দিতে বলেছিলেন। সেই নির্দেশ মেনেই বৃহস্পতিবার তিনি প্রস্তাবগুলির তালিকা জমা দিয়েছেন।

গত ২৪ জুন বাজেট প্রস্তাব নিয়ে বিধানসভায় আলোচনার সময় কুনাল ঘোষ (Kunal Ghosh) কয়েকটি প্রকল্পের জন্য বরাদ্দের অনুরোধ করেছিলেন। পরদিন সেই প্রস্তাবগুলির বিস্তারিত লিখিতভাবে অর্থমন্ত্রীর কাছে জমা দেওয়া হয়। অর্থমন্ত্রী ড. স্বপন দাশগুপ্ত প্রস্তাবগুলি বিবেচনার জন্য গ্রহণ করেন।

কোন কোন প্রকল্পের প্রস্তাব?

অর্থমন্ত্রীর কাছে জমা দেওয়া চিঠিতে মোট আটটি প্রকল্পের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বেলেঘাটা সুভাষ সরোবর এলাকার সৌন্দর্যায়ন ও পর্যটন পরিকাঠামো উন্নয়ন, শিয়ালদহ টাকি বয়েজ স্কুল সংলগ্ন এলাকায় আধুনিক টাকি হাউস কলেজ নির্মাণ, কলকাতা হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং আয়ুর্বেদ পোস্ট গ্র্যাজুয়েট কলেজ ও হাসপাতালের আধুনিকীকরণ।

শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিতে জোর

প্রস্তাবিত তালিকায় রয়েছে ঐতিহাসিক রামমোহন লাইব্রেরির উন্নয়ন, লন্ডনের ঐতিহাসিক একটি ভবন অধিগ্রহণ করে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর সংস্কৃতি কেন্দ্র গঠনের উদ্যোগ এবং সংশ্লিষ্ট বিষয়ে কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের প্রস্তাব। এছাড়া শহরের বিভিন্ন খাল সংস্কার, আধুনিকীকরণ ও সংযোগ ব্যবস্থার উন্নয়নের কথাও বলা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, এই ধরনের প্রকল্প বাস্তবায়িত হলে নিকাশি ব্যবস্থা, জলপথ ব্যবহার এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি সম্ভব হতে পারে।

প্রস্তাবগুলির মধ্যে পশ্চিম মেদিনীপুরের কর্ণগড়কে কেন্দ্র করে রানি শিরোমণির ইতিহাস সংরক্ষণ, পর্যটন পরিকাঠামো গড়ে তোলা এবং হেরিটেজ ট্যুরিজম সার্কিট গঠনের বিষয়টিও রয়েছে। কুণাল ঘোষ (Kunal Ghosh) এই প্রকল্পগুলির জন্য উপযুক্ত আর্থিক বরাদ্দের আবেদন জানিয়েছেন। প্রস্তাবগুলি অর্থ দপ্তরের বিবেচনার জন্য জমা পড়েছে।

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ও দলীয় অবস্থান নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। বিশেষ করে তারাতলার মতো বড় দুর্ঘটনার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেকের অনুপস্থিতি ঘিরে তীব্র জল্পনা তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে বিধানসভায় নিয়মিত বক্তব্য রাখার মাধ্যমে দলের একমাত্র সক্রিয় মুখ হিসেবে কুণাল ঘোষের উপস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠছে। প্রশাসনিক সিদ্ধান্ত, বিরোধীদের অভিযোগের জবাব কিংবা রাজনৈতিক বার্তা— একাধিক ইস্যুতে তিনিই নিয়মিত দলের অবস্থান তুলে ধরছেন। ফলে রাজনৈতিক মহলের একাংশের মতে, সাম্প্রতিক সময়ে জনপরিসরে তৃণমূলের সক্রিয়তা ও বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কুণাল ঘোষ কার্যত সামনের সারির মুখ হয়ে উঠেছেন। এই অবস্থায় আগামী দিনে দলের সাংগঠনিক পরিস্থিতির দিকেই নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন