28 C
Kolkata
Sunday, August 2, 2026
spot_img

ইংরেজির শিক্ষিকার পোস্টেই ব্যাকরণ ভুল!রাহুলকে খোঁচা দিতে গিয়ে নিজেই ট্রোলের মুখে

Aaj India Desk, নয়াদিল্লি: কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)-কে কটাক্ষ করতে গিয়ে উল্টে নিজেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়লেন এক কলেজ শিক্ষিকা। নিজের শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করে করা একটি পোস্টে তিনি জানান, ইংরেজি ও শিক্ষা—এই দুই বিষয়ে তাঁর স্নাতকোত্তর (MA) ডিগ্রি রয়েছে। পাশাপাশি তিনি বর্তমানে পিএইচডিও (Phd) করছেন বলে দাবি করেন। কিন্তু রাজনৈতিক বার্তার বদলে নেটিজেনদের নজর যায় তাঁর ইংরেজি লেখার ব্যাকরণগত ভুলের দিকে। এরপরই কমেন্ট বক্স ভরে যায় নানা সমালোচনা ও ব্যঙ্গাত্মক মন্তব্যে।

ঘটনাটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ। পশ্চিমবঙ্গের এক কলেজের সহকারী অধ্যাপিকা বলে পরিচয় দেওয়া অর্পিতা চট্টোপাধ্যায় একটি পোস্ট করে রাহুল গান্ধীর ‘অন্ধভক্ত’ মন্তব্যকে কেন্দ্র করে প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য ছিল, যদি ‘অন্ধভক্ত’ হওয়া মানেই বোকা হওয়া হয়, তাহলে দুই বিষয়ে এমএ, বি.এড ডিগ্রি এবং পিএইচডি করার পরও তিনি যদি ‘অন্ধভক্ত’ হন, তবে কি তাঁকেও বোকা বলা হবে?

তবে পোস্টের রাজনৈতিক বক্তব্যের চেয়ে বেশি আলোচনা শুরু হয় সেখানে থাকা ইংরেজি ব্যাকরণগত ভুল নিয়ে। অনেকেই দাবি করেন, একজন ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষিকার কাছ থেকে এমন ভুল আশা করা যায় না। কমেন্টে একের পর এক ব্যবহারকারী ভুলগুলো তুলে ধরতে থাকেন। নেটিজেনদের মতে, তিনি যেখানে লিখেছিলেন “two master’s degree”, সেখানে সঠিক হবে “two master’s degrees”। একইভাবে “pursuing PhD”-এর পরিবর্তে “pursuing a PhD” লেখা উচিত ছিল বলেও মন্তব্য করেন অনেকে।

বিষয়টি নিয়ে রসিকতাও কম হয়নি। কয়েকজন ব্যবহারকারী পুরো পোস্টটি ব্যাকরণ ঠিক করে নতুন করে লিখে কমেন্টে শেয়ার করেন। অনেকের কথায়, রাজনৈতিক বার্তা দেওয়ার উদ্দেশ্যে করা পোস্ট শেষ পর্যন্ত ব্যাকরণ শেখানোর উদাহরণে পরিণত হয়েছে।

সব মিলিয়ে, রাহুল গান্ধীকে আক্রমণ করার উদ্দেশ্যে করা পোস্টই শেষ পর্যন্ত ওই শিক্ষিকার জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। রাজনৈতিক বক্তব্যের বদলে তাঁর লেখার ব্যাকরণগত ভুলই সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে ওঠে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন