Aaj India desk, নয়াদিল্লি: কারিশমা কাপুরের ( karishma kapoor) প্রাক্তন স্বামী ও শিল্পপতি সঞ্জয় কাপুরের ( sanjay kapoor)সম্পত্তি সংক্রান্ত মামলায় স্বস্তি পেলেন তাঁর সন্তানেরা। সঞ্জয়ের মৃত্যুর পর প্রায় ৩০ হাজার কোটি টাকার সম্পত্তির উত্তরাধিকার নিয়ে মামলা চলছিল সঞ্জয়ের স্ত্রী প্রিয়া সচদেবের সঙ্গে তাঁর প্রথম পক্ষের সন্তান সামাইরা ও কিয়ানের। মামলায় যুক্ত ছিলেন সঞ্জয়ের মা এবং বোনও। এই মামলাতেই দিল্লি হাইকোর্ট থেকে জারি করা হয়েছে নতুন নির্দেশ।
কি বলা হয়েছে নির্দেশে?
কারিশমা কাপুরের ( karishma kapoor) আইনজীবী অ্যাডভোকেট রবি শর্মা বলেন, “এই মামলাটি কারিশমা ও সঞ্জয় কাপুরের কন্যা ও সন্তানদের পক্ষ থেকে দায়ের করা হয়েছে। আদালত আজ কারিশমার সন্তানদের পক্ষ থেকে একটি নিষেধাজ্ঞা জারি করেছে, যার মাধ্যমে প্রিয়া কাপুরকে সঞ্জয় কাপুরের স্থাবর সম্পত্তির সঙ্গে কোনো লেনদেন করা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত স্পষ্টভাবে বলেছে যে প্রিয়া কাপুর এখন থেকে সঞ্জয় কাপুরের কোনো স্থাবর সম্পত্তি, কোম্পানি, ইক্যুইটি, শেয়ার, ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রিপ্টো ওয়ালেটের সঙ্গে কোনো লেনদেন করতে পারবেন না…”তালিকায় বাদ পড়া এই সম্পদের মধ্যে রয়েছে:অত্যন্ত দামি পোলো ঘোড়া,রোলেক্সের বিলাসবহুল ঘড়ি, দুর্মূল্য শিল্পকর্ম ও বিভিন্ন রিয়েল এস্টেট হোল্ডিং।
সঞ্জয় কাপুরের ( sanjay kapoor) প্রথম পক্ষের সন্তান—করিশ্মা কাপুরের ( karishma kapoor)মেয়ে সামাইরা এবং ছেলে কিয়ান অভিযোগ করেছিলেন প্রিয়া সচদেব তাদের বাবার উইলে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও দামি সম্পদের তালিকা ইচ্ছাকৃতভাবে গোপন করেছেন। তাঁদের দাবি, প্রিয়া একটি জাল উইল তৈরি করেছেন এবং ভুল তথ্য দিয়েছেন।
দিল্লি হাইকোর্টের বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, ” উইলটির আইনি বৈধতা যাচাই না হওয়া পর্যন্ত সম্পত্তি কোনোভাবে বিক্রি করা যাবে না। প্রিয়া সচদেবের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করে সঞ্জয় কাপুরের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে।” বিচারপতি আরও বলেন, “যদি এই উইলটি জাল প্রমাণিত হয়, তবে তা সন্তানদের জন্য চরম অবিচার হবে।” উইলের সত্যতা প্রমাণ করতে এটিকে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সঞ্জয়ের ( sanjay kapoor) বোন মন্দিরা এই রায়কে স্বাগত জানিয়েছেন।


