36 C
Kolkata
Friday, April 24, 2026
spot_img

মেট্রো-জট থেকে জমা-জল! মোদীর ভাষণে এবার ‘ইস্যু’ লোকাল!

কলকাতা: শেষ হয়েছে প্রথম দফা। এখন নজরে বাংলার বাকি ১৪২ আসন। ছাব্বিশের ভোটে বিজেপির শেষ সুযোগ। তাই হয়ত এবার আর ডালে ডালে বা পাতায় পাতায় নয়, বাঙালির রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করার অন্তিম প্রচেষ্টায় নেমেছে গেরুয়া শিবির। তাই প্রথম দফার পরদিনই একগুচ্ছ জায়গায় হাইভোল্টেজ প্রচারে নেমেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। ইস্যু এবার আমজনতার দৈনন্দিন সমস্যা।

দমদমের জমা জল থেকে মেট্রো প্রকল্প…

বর্ষাকাল দূরস্থ, সামান্য বৃষ্টিতেই দমদমের রাস্তায় হাঁটুজল জমে যায়। ভাঙাচোরা রাস্তাঘাট, বেহাল নিকাশি ব্যবস্থা নিয়ে এর আগে প্রশ্ন তুলেছিলেন বাম প্রার্থী দীপ্সিতা ধর। এবার একই সুরে তৃণমূলকে বিঁধলেন নরেন্দ্র মোদী। শুক্রবার পানিহাটির সভা থেকে তোপ দাগলেন নরেন্দ্র মোদী (Narendra Modi), দমদমের পরিকাঠামো ভেঙে পড়েছে, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ১৫০ বছরের পুরনো নিকাশী ব্যবস্থা, VIP ও যশোর রোডের যানজট, অবৈধ নির্মাণ ও জলকষ্টে জনজীবন বিপর্যস্ত।

এর পাশাপাশি মেট্রো রেল থমকে থাকা নিয়েও সুর চড়ালেন মোদী। বলা বাহুল্য, বর্তমান সময়ে কলকাতা শহরের ‘লাইফ লাইন’ বলা যেতে পারে মেট্রোকে। অল্প সময়ে, এসিতে আরামে গন্তব্যে পৌঁছোতে মানুষ বেছে নেন মেট্রোকে। তবে তৃণমূল একটি প্রজেক্টের NOC প্রায় এক বছর ধরে আটকে রেখেছে বলে নাকি মেট্রোর কাজ সম্পূর্ণ করা যাচ্ছে না বলে তোপ দাগেন মোদী (Narendra Modi)। বিশ্লেষকরা বলছে, দ্বিতীয় দফার আগে এবার পাড়ায় পাড়ায় সমস্যা সমাধানে নেমেছে বিজেপি। এখন দেখার দমদমের মানুষ তাঁদের এই দৈনন্দিন সমস্যার সমাধানের গুরুদায়িত্ব কাদের হাতে তুলে দেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন