30.4 C
Kolkata
Monday, August 10, 2026
spot_img

নবান্নে ৭ম পে কমিশনের প্রথম বৈঠক! কবে চালু হবে ওয়েবসাইট ?

Aaj India Desk, কলকাতা : বহু প্রতীক্ষার পর শেষ পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য প্রস্তাবিত ৭ম বেতন কমিশনের (7th Pay Commission) কাজ শুরু করা হলো। সোমবার নবান্নে কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিশনের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার প্রাথমিক রূপরেখা, ওয়েবসাইট চালু এবং বেতন কাঠামো-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কমিশনের কাজ সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশের জন্য শীঘ্রই একটি ওয়েবসাইট চালু করা হবে বলেও জানানো হয়।

প্রথম বৈঠকেই একাধিক গুরুত্বপূর্ণ বিষয়

নবান্নে অনুষ্ঠিত প্রথম বৈঠকে নতুন বেতন কাঠামো তৈরির পাশাপাশি সরকারি কর্মীদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তী সময়ে মূল্যবৃদ্ধির বিষয়টি বিবেচনায় রেখে নতুন বেতন কাঠামো তৈরির প্রস্তাব রয়েছে। বর্তমানে বার্ষিক বেতন বৃদ্ধির হার ৩ শতাংশ করার প্রস্তাব রয়েছে। সেটি বাড়িয়ে ৫ শতাংশ করার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

কমিশনের কাজের স্বচ্ছতা এবং তথ্যপ্রকাশের জন্য পৃথক ওয়েবসাইট তৈরির বিষয়েও প্রথম বৈঠকে আলোচনা হয়েছে। খুব শীঘ্রই ওয়েবসাইটটি চালু করা হতে পারে। সেখানে কমিশনের বৈঠক, কাজের অগ্রগতি এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য প্রকাশ করা হবে।

কেন্দ্রীয় বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য?

রাজ্য সরকারি কর্মীদের বেতন কাঠামোকে (7th Pay Commission) কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামোর সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ করা যায়, সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হচ্ছে। ন্যূনতম বেতন নির্ধারণের ক্ষেত্রেও নতুন হিসাবের কথা বলা হয়েছে। পাঁচ সদস্যের একটি পরিবারকে ভিত্তি ধরে দৈনিক পুষ্টির প্রয়োজনীয়তা হিসাব করার প্রস্তাব রয়েছে। সেই হিসাবে দৈনিক ৩,৪৯০ ক্যালোরি ধরা হয়েছে। আগের হিসাবে এই পরিমাণ ছিল ২,৭০০ ক্যালোরি।

DA নিয়েও কমিশনের নজর

মহা‌র্ঘ ভাতা বা DA-র ক্ষেত্রে ‘স্ট্যান্ডিং অর্ডার’ দেওয়ার সুপারিশ করা যায় কি না, সেটিও কমিশন খতিয়ে দেখছে। এছাড়া বাড়িভাড়া ভাতা, পরিবহণ ভাতা, শিশুদের শিক্ষাভাতা এবং হস্টেল ভর্তুকির মতো বিভিন্ন ভাতা নির্ধারণের ক্ষেত্রে কেন্দ্রীয় বেতন কমিশনের সঙ্গে সামঞ্জস্য রাখার বিষয়টিও আলোচনায় রয়েছে।

এর আগে নবান্ন থেকে ৭ম পে কমিশন (7th Pay Commission) সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেখানে কমিশনের কাজের পরিধি ও কয়েকটি শর্তের কথা উল্লেখ করা হয়। এবার প্রথম বৈঠকের মাধ্যমে সেই কাজ আরও নির্দিষ্ট কাঠামোয় এগোনোর প্রক্রিয়া শুরু হল। রাজ্য সরকারি কর্মীদের বেতন, DA, বিভিন্ন ভাতা এবং অবসরকালীন সুবিধা নিয়ে কমিশনের চূড়ান্ত সুপারিশের দিকেই এখন নজর রয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন