27.6 C
Kolkata
Monday, July 20, 2026
spot_img

রবিবার দুপুরে আচমকা ‘অচল’ ফেসবুক! লগ-ইন থেকে মেসেঞ্জার-কী ঘটল বিশ্বজুড়ে?

Aaj India Desk, কলকাতা: রবিবারের ছুটির দিনে হঠাৎ বড় সমস্যার মুখে পড়লেন ফেসবুক ব্যবহারকারীরা (Facebook users)। বিশ্বের বিভিন্ন প্রান্তে জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি (Social Media Platform) আচমকাই বিকল হয়ে পড়ে। ফলে কোটি কোটি মানুষ লগ-ইন করা থেকে শুরু করে ফেসবুকের নানা পরিষেবা ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন। বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর (Downdetector)-এর তথ্য থেকেই এই ঘটনার খবর সামনে এসেছে।

ডাউনডিটেক্টরের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার ভারতীয় সময় দুপুর প্রায় ১টা নাগাদ ফেসবুক সংক্রান্ত অভিযোগ হঠাৎ দ্রুত বাড়তে শুরু করে। কিছুক্ষণ আগেও যেখানে মাত্র ৫টি অভিযোগ নথিভুক্ত হয়েছিল, সেখানে অল্প সময়ের মধ্যেই সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৫৫৫-এ।

ব্যবহারকারীরা জানিয়েছেন, মোবাইল এবং ডেস্কটপ—দুই মাধ্যমেই ফেসবুক ব্যবহার করতে সমস্যা হচ্ছে। অনেকেই ফেসবুকের হোমপেজ খুলতে পারছেন না। ছবি বা ভিডিও আপলোড করা যাচ্ছে না। পাশাপাশি ফেসবুকের মেসেজিং অ্যাপ মেসেঞ্জারেও বার্তা পাঠাতে সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে কম্পিউটার থেকে ফেসবুকের ওয়েবসাইট ব্যবহারকারীদের কাছে প্রায় সম্পূর্ণ অচল হয়ে পড়েছে বলে অভিযোগ।

ফেসবুক খুলতেই অনেকের স্ক্রিনে একটি বার্তা দেখা যাচ্ছে। সেখানে লেখা রয়েছে, “Account Temporarily Unavailable. Your account is currently unavailable due to a site issue. We expect this to be resolved shortly. Please try again in a few minutes.” অর্থাৎ, সাইটের কারিগরি সমস্যার কারণে সাময়িকভাবে অ্যাকাউন্ট ব্যবহার করা যাচ্ছে না। শীঘ্রই সমস্যা মিটে যাবে বলে আশা প্রকাশ করে কয়েক মিনিট পরে আবার চেষ্টা করতে বলা হয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুকের মূল সংস্থা মেটা (Meta)-র পক্ষ থেকে সার্ভার বিভ্রাট বা প্রযুক্তিগত গোলযোগের কারণ সম্পর্কে কোনও সরকারি ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে ছুটির দিনে আচমকা ফেসবুক ও মেসেঞ্জার পরিষেবা ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক অসুবিধা তৈরি হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন