30 C
Kolkata
Monday, June 1, 2026
spot_img

দোকানের স্বপ্ন দেখিয়ে ৩ কোটির তোলাবাজি? প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ !

Aaj India Desk, কলকাতা: রাজ্যের হকার উচ্ছেদ আর তৃনমূল নেতাদের গ্রেপ্তারির মাঝেই ফের তোলাবাজির অভিযোগ উঠল তৃনমূল নেতার বিরুদ্ধে। কলকাতার আনন্দপুর এলাকায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের (Sushanta Ghosh) বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকা তোলাবাজি ও প্রতারণার অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ী ও হকারদের একাংশ সম্প্রতি আনন্দপুর থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

কী অভিযোগ উঠেছে?

অভিযোগকারীদের দাবি, সুশান্ত ঘোষ (Sushanta Ghosh) এবং তাঁর ঘনিষ্ঠ অন্তত সাতজন সহযোগী বিভিন্ন ব্যবসায়ী ও হকারের কাছ থেকে টাকা সংগ্রহ করেন। তাঁদের অভিযোগ, বাজারে দোকান বরাদ্দ, বিক্রি এবং নতুন ব্যবসা শুরু করার সুযোগ করে দেওয়ার আশ্বাস দিয়ে এই অর্থ নেওয়া হয়েছিল।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়ায় টাকা তোলা হলেও প্রতিশ্রুত দোকান বা স্টল অনেক ক্ষেত্রেই দেওয়া হয়নি। ফলে ক্ষুব্ধ ব্যবসায়ী ও হকাররা একজোট হয়ে পুলিশের দ্বারস্থ হন। ঘটনার জেরে আনন্দপুর-কসবা এলাকার রাজনৈতিক ও ব্যবসায়িক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

তদন্তের পথে পুলিশ

আনন্দপুর থানায় জমা পড়া লিখিত অভিযোগ বর্তমানে খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ এবং আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হবে কি না, তা নিয়ে পুলিশি পর্যায়ে পর্যালোচনা চলছে।

উল্লেখ্য, সুশান্ত ঘোষ (Sushanta Ghosh) কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। দক্ষিণ কলকাতার কসবা ও আনন্দপুর এলাকায় তিনি দীর্ঘদিন ধরেই পরিচিত রাজনৈতিক মুখ। তবে তাঁকে ঘিরে বিতর্ক নতুন নয়। ২০২৪ সালের নভেম্বর মাসে তাঁর বাড়ির সামনে গুলি চালিয়ে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। তদন্তে সেই ঘটনাকে স্থানীয় জমি-বিতর্ক এবং নির্মাণ-সিন্ডিকেটের দ্বন্দ্বের সঙ্গে যুক্ত বলে জানিয়েছিল কলকাতা পুলিশ। ফের নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি। এবার এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন