30 C
Kolkata
Tuesday, June 2, 2026
spot_img

মহিলাদের ভাড়ার টাকা কি পুষিয়ে দেবে সরকার?

Aaj India desk, কলকাতা: যেমন কথা তেমন কাজ। ক্ষমতায় আসার আগে বিজেপি (BJP) তাদের সংকল্পপত্রে অজস্র প্রতিশ্রুতি দিয়েছিল। অন্যগুলি নিয়ে যথেষ্ট বিতর্ক চলছে। তবে আজ থেকে মহিলাদের জন্য শুরু হল সরকারি বাসে বিনামূল্যে পরিষেবা। মহিলা যাত্রীরা যেকোনো একটি বৈধ সরকারি সচিত্র পরিচয়পত্র দেখালেই বিনামূল্যে ভ্রমণের টিকিট পেয়ে যাচ্ছেন।পরিষেবাটি শুধুমাত্র সরকারি বাস যেমন WBTC, NBSTC, SBSTC এর জন্য প্রযোজ্য। বিনামূল্যে এই পরিষেবার জন্য মহিলা যাত্রীরা তো খুশী। কিন্তু প্রশ্ন হলো যেখানে পেট্রোল ডিজেলের দাম এত বেশি সেখানে সরকারী বাসের বেশ কিছু যাত্রীর ভাড়া যদি মুকুব হয় তাহলে কি আর্থিক ক্ষতির মুখে পড়বে পরিবহন সংস্থাগুলি?

ভর্তুকি মিটবে কি করে? 

বিজেপি (BJP) সরকারের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে যে পরিবহন সংস্থা ক্ষতির মুখে পড়বে না। কারণ মহিলা যাত্রীরা বাসে যত কিলোমিটার সফর করবেন, সেই অনুযায়ী নির্দিষ্ট ভাড়ার পুরো টাকা রাজ্য সরকার সরাসরি পরিবহন নিগমগুলিকে ভর্তুকি হিসেবে মিটিয়ে দেবে। মহিলা যাত্রীরা বাসে উঠে কন্ডাক্টরকে তাঁদের ‘পিঙ্ক কার্ড/স্মার্ট কার্ড’ বা বৈধ পরিচয়পত্র দেখালে কন্ডাক্টর একটি ‘০ টাকা’ বা ‘শূন্য’ মূল্যের থার্মাল পেপার টিকিট দেবেন। এই টিকিটের হিসাব দেখেই সরকার বাসের ভাড়া পরিবহন নিগমকে দেবে।

মহিলারা কি বলছেন? 

সাধারণ গৃহবধূ ও শ্রমজীবী মহিলারা বিজেপি (BJP) সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, যাতায়াতের দৈনিক খরচ বেঁচে যাওয়ায় তাঁদের সুবিধা হল। বহু চাকরিজীবী মহিলা আশঙ্কা প্রকাশ করে বলছেন যে, এমনিতেই অফিস টাইমে সরকারি বাসে তিল ধারণের জায়গা থাকে না। এখন পরিষেবাটি ফ্রি হয়ে যাওয়ায় বাসে ভিড় কয়েক গুণ বেড়ে যেতে পারে। পাশাপাশি অনেক মহিলা মনে করছেন আপাতদৃষ্টিতে এই পরিকল্পনা সুবিধাজনক মনে হলেও আদপে কি এটি মহিলাদের সুবিধা করবে ? কারণ সংরক্ষণ তো হয় তাদেরই যারা পিছিয়ে থাকে। উঠছে প্রশ্ন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন