33 C
Kolkata
Tuesday, September 15, 2026
spot_img

নন্দীগ্রামে আবেগের ‘কার্ড’? মৃত চন্দ্রনাথের মাকেই প্রার্থী করছে বিজেপি!

Aaj India Desk, কলকাতা: নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী কে হবেন, তা নিয়ে শেষপর্যন্ত অবসান হলো সমস্ত জল্পনার। প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসি রানি রথকেই (Hasi Rani Rath) প্রার্থী করতে চলেছে বিজেপি। দলের তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে তাঁর নাম ও ছবি দিয়ে ইতিমধ্যেই পোস্টারে ছয়লাপ নন্দীগ্রাম।

কবে মনোনয়ন জমা হাসি রানির? 

মঙ্গলবারই মনোনয়ন জমা দিতে পারেন হাসি রানি রথ (Hasi Rani Rath)।মনোনয়ন জমা দেওয়ার আগে নন্দীগ্রাম বিধানসভার জানকীনাথ মন্দিরে পুজো দেবেন হাসি রানি। এরপর সেখান থেকে বড় মিছিল করে হলদিয়া কদমতলা মোড়ে জেলা শাসকের দফতর পর্যন্ত যাওয়ার পরিকল্পনা রয়েছে। মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও। ইতিমধ্যেই বিজেপির কর্মী-সমর্থকদের একাংশ জমায়েত হতে শুরু করেছেন বলে জানা গিয়েছে।

জল্পনার কেন্দ্রে ছিলেন চন্দ্রনাথের মা

শুভেন্দু অধিকারী ছেড়ে আসা নন্দীগ্রাম কেন্দ্রে বিজেপির প্রার্থী কে হবেন, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক মহলে আলোচনা চলছিল। একাধিক নাম সামনে এলেও প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসি রানি রথকে (Hasi Rani Rath) ঘিরেই জল্পনা ছিল বেশি। এবার সেই জল্পনাই বাস্তবের রূপ নিতে চলেছে।

এর আগেই হাসি রানি রথ জানিয়েছিলেন, দল তাঁকে কোনও গুরুদায়িত্ব দিলে তা পালন করার যথাসাধ্য চেষ্টা করবেন। তাঁর বক্তব্য ছিল, “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের পরিবারের অভিভাবক। উনি যদি আমাকে কোনও গুরুদায়িত্ব দেন, তাহলে আমি মাথা পেতে নেব। আমি ১৯৯৮ সাল থেকেই রাজনীতি করি। দুইবার পঞ্চায়েতের সদস্য। তিনবার পঞ্চায়েত সমিতির সদস্য। এবারে যদি আমাকে গুরুদায়িত্ব দেওয়া হয়, যথাসাধ্য চেষ্টা করব দায়িত্ব পালন করার।”

উল্লেখ্য, রাজ্যের দুই বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম ও রেজিনগরে আগামী ৬ অক্টোবর উপনির্বাচন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৬ সেপ্টেম্বর।নন্দীগ্রামে ইতিমধ্যেই কালীঘাট তৃণমূল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির এবং বামেরা প্রার্থী ঘোষণা করেছে। এর মাঝেই সদ্য মৃত চন্দ্রনাথ রথের মা কে ভোটে প্রার্থী করে ‘আবেগের কার্ড’ খেলতে চাইছে বিজেপি বলেই ধারণা রাজনৈতিক মহলের। এবার এই কৌশল ভোটের ময়দানে কীভাবে কার্যকর হয় সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন