32.5 C
Kolkata
Tuesday, August 4, 2026
spot_img

দিপকের টাকায় CJP-র প্রচার? ১ লাখ টাকার দাবি ঘিরে তোলপাড়, মুখ খুললেন উরফি

Aaj lndia Desk,নয়াদিল্লি:দিল্লির জন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র আন্দোলনকে ঘিরে বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে। এবার সেই বিতর্কের কেন্দ্রে উঠে এলেন অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদ (Urfi Javed)। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফৈজান আনসারি (Faizan Ansari) অভিযোগ করেন, সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে (Abhijit Deepke)-আন্দোলনের প্রচারের জন্য একাধিক ইনফ্লুয়েন্সার ও পরিচিত মুখকে অর্থ দিয়েছেন। তাঁর দাবি, উরফি জাভেদ ইনস্টাগ্রামে সিজেপি-র সমর্থনে রিল তৈরির জন্য ১ লক্ষ টাকা নিয়েছিলেন।

এই অভিযোগ প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া দেন উরফি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে খবরের স্ক্রিনশট শেয়ার করে তিনি বিস্ময় প্রকাশ করেন। পরে একটি ভিডিও বার্তায় ফৈজান আনসারির বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন। উরফির কথায়, অতীতেও ফৈজান তাঁর সম্পর্কে একাধিক ভুয়ো তথ্য ছড়িয়েছেন। তিনি বলেন, শুধুমাত্র প্রচারের জন্যই এমন ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। পাশাপাশি কটাক্ষ করে জানান, তিনি একটি রিলের জন্য যে পারিশ্রমিক নেন, তার তুলনায় ১ লক্ষ টাকার দাবি হাস্যকর।

শুধু অভিযোগকারীকেই নয়, কোনও তথ্য যাচাই না করেই খবর প্রকাশ করার জন্য একটি সংবাদমাধ্যমের ভূমিকাতেও ক্ষোভ উগরে দেন উরফি। তাঁর দাবি, তিনি কোনও অর্থ নেননি। বরং এই বিতর্কের জেরে কয়েকটি ব্র্যান্ড তাঁর সঙ্গে কাজ করা থেকে সরে এসেছে, ফলে তাঁর আর্থিক ক্ষতি হয়েছে। এমনকি অভিযোগের সমর্থনে টাকা নেওয়ার প্রমাণ দেখাতে পারলে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে দেওয়ার চ্যালেঞ্জও ছুড়ে দেন তিনি।

অন্যদিকে, ফৈজান আনসারি জানান, তিনি অভিজিৎ দিপকের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, দিপকের সমর্থকদের হামলার শিকার হয়েছেন তিনি এবং সেই সংক্রান্ত একাধিক মামলাও রয়েছে। একই সঙ্গে তিনি আরও দাবি করেন, দিপকে নাকি জন্তর মন্তরের আন্দোলনে যোগ দেওয়ার জন্য বলিউডের কয়েকজন পরিচিত মুখকেও অর্থ দিয়েছিলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, উরফি জাভেদের পাশাপাশি পুনম পাণ্ডেকেও টাকা দেওয়া হয়েছিল। তবে এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত পুনম পাণ্ডের কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন