30 C
Kolkata
Saturday, May 2, 2026
spot_img

ফলতায় ফের ভোটের দাবী? বিক্ষোভে সরব গ্রামবাসী!

Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগনা: ফলতায় (Falta) পরিস্থিতি এখনও অশান্ত। উত্তেজনা যেন কিছুতেই ফলতার পিছু ছাড়তে চাইছে না। তৃণমূল কংগ্রেস (TMC)-এর বিরুদ্ধে ভয় দেখানো ও ভোটে বাধা দেওয়ার অভিযোগ তুলে হাসিমনগরে পথে নেমেছেন গ্রামবাসীরা। তাঁদের কথায়, ভোটের দিন অনেককেই বুথে যেতে দেওয়া হয়নি। এই অভিযোগ উঠেছে বঙ্গনগর ২ নম্বর পঞ্চায়েতের প্রধান ইশরাফুল চকদারের বিরুদ্ধে। এলাকায় তিনি তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান (Jahangir Khan)-এর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। গ্রামবাসীদের দাবি, তাঁদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে, এমনকি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। ভোটের পরেও খারাপ ফল হলে দেখে নেওয়ার ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগ।

পুলিশের আচরণ নিয়েও ক্ষোভ রয়েছে মানুষের মধ্যে। বিক্ষোভ করতে গেলে পুলিশই নাকি লাঠি চালায়, এমনটাই অভিযোগ। এতে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। রাস্তায় নেমে মানুষ স্লোগান দিতে থাকে এবং নতুন করে ভোট করার দাবিও তোলে।

একজন বাসিন্দা জানান, তিনি নিজে ভোট দিতে পারেননি। তাঁর পাড়ার অনেকেই একই সমস্যার মুখে পড়েছেন। তাঁর দাবি, বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হয়েছে-বের হলে মারধর বা খুনের হুমকি দেওয়া হয়েছে। তাই তাঁরা অভিযুক্তের গ্রেফতারী চাইছেন। এক মহিলা বলেন, খুব ভয়ের মধ্যে কোনওভাবে ভোট দিতে পেরেছেন। তাঁর অভিযোগ, পুলিশ তাঁদের সাহায্য না করে উল্টে লাঠি চালিয়েছে। তিনি ও অন্যরা চান, যেন নিরাপদ পরিবেশে ভোট দিতে পারেন।

আরও এক ব্যক্তি জানান, তাঁদের একটাই দাবি-আবার ভোট হোক, যাতে সবাই স্বাধীনভাবে ভোট দিতে পারেন। এই অবস্থায় এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সাঁজোয়া গাড়িও এসেছে। এর মধ্যেই চারপাশে ‘জয় শ্রী রাম’ স্লোগান শোনা যাচ্ছে। স্থানীয় আর এক বাসিন্দার কথায়, এখানে নাকি প্রায়ই জোর করে ভোট করানো হয়। তৃণমূলের পক্ষ থেকে চাপ দিয়ে ভোট দিতে বলা হয়, না মানলে সমস্যায় পড়তে হয়। এতদিন ভয়ে কেউ কিছু বলতে পারেননি বলেও তাঁর দাবি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন