32.1 C
Kolkata
Thursday, June 18, 2026
spot_img

দলীয় কার্যালয়ে বেডরুমের কার্যকারিতা নিয়ে ব্যাখ্যা দিলেন দেবাংশু

Aaj lndia Desk,কলকাতা: দলীয় কার্যালয়ে বেডরুম থাকা নিয়ে সম্প্রতি রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় তৃণমূলের কয়েকটি দলীয় অফিসে তল্লাশির সময় বেডরুম, রান্নাঘর-সহ নানা ব্যবস্থা দেখা গিয়েছে। এরপর থেকেই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

এই বিতর্কের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। তিনি জানিয়েছেন, দলীয় কার্যালয়ে বেডরুম থাকার পিছনে বিশেষ কারণ রয়েছে।

দেবাংশুর দাবি, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে জেলার নানা প্রান্ত থেকে দলীয় কর্মীরা আসেন। অনেক সময় তাঁদের রাতেও থাকতে হয়। তাই কর্মীদের সুবিধার জন্য অনেক দলীয় অফিসে বেডরুম ও বাথরুমের ব্যবস্থা রাখা হয়।

সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, দূর থেকে আসা কর্মীদের যাতে হোটেলে থাকতে না হয়, সেই কারণেই এই ব্যবস্থা করা হয়।দেবাংশু আরও জানান, গত কয়েক বছরে তিনি নিজেও অনেক জেলার দলীয় কার্যালয়ে থেকেছেন। তাঁর কথায়, অনেক অফিসে বেডরুমের পাশাপাশি রান্নাঘরও থাকে। সেখানে কর্মীদের খাবারের ব্যবস্থাও করা হয়।

তবে তিনি স্পষ্ট করে বলেছেন, এই কথা শুধু দলীয় কার্যালয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। কোনও স্কুল বা কলেজে যদি বেডরুম পাওয়া যায় এবং তা অসুস্থদের জন্য তৈরি ‘সিক রুম’ না হয়, তাহলে সেই ঘটনার তদন্ত হওয়া উচিত।

সম্প্রতি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে আপত্তিকর জিনিস উদ্ধারের অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গও দেবাংশুর পোস্টের মন্তব্যে তুলে ধরেছেন অনেকে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন