30.2 C
Kolkata
Monday, July 6, 2026
spot_img

“দোষীদের ফাঁসি চাই”! বারুইপুর নিয়ে কড়া অবস্থান মুখ্যমন্ত্রীর

Aaj lndia Desk, কলকাতা: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার কলকাতায় ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীর অনুষ্ঠানের পর তিনি জানান, এই মামলায় দোষীদের কোনওভাবেই ছাড় দেওয়া হবে না। তদন্তে অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ড নিশ্চিত করতে সরকার সবরকম পদক্ষেপ করবে।

মুখ্যমন্ত্রী জানান, ঘটনার পর তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেছেন। পরিবার দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে। সরকারের পক্ষ থেকে তাদের সবরকম সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে।

তদন্তে গতি আনতে ইতিমধ্যেই একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। আইজি-র নেতৃত্বে পুলিশ ও এসটিএফ যৌথভাবে তদন্ত চালাচ্ছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে দু’জন গ্রেফতার হয়েছে। পাশাপাশি, পলাতক অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে আরও তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের ফোনের কল রেকর্ড ও অন্যান্য তথ্য খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, ঘটনার পর বারুইপুরে যে উত্তেজনা ছড়ায়, তা নিয়েও কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। পুলিশের গাড়িতে আগুন লাগানো, রেললাইন অবরোধ, ভাঙচুর এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনায় একাধিক মামলা দায়ের হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, এই অশান্তির পিছনে রাজনৈতিক ও সাম্প্রদায়িক উস্কানির সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছতে চান না তিনি।

সবশেষে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন, নাবালিকার ধর্ষণ-খুনের ঘটনায় দোষীদের যেমন কঠোরতম শাস্তি হবে, তেমনই আইন হাতে তুলে নিয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা করা ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাঁর কথায়, যারা পরিস্থিতিকে অস্থির করতে চাইছে, তাদেরও আইনের মুখোমুখি হতে হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন