27.3 C
Kolkata
Tuesday, October 6, 2026
spot_img

২০ বছর পূর্তিতে ৯ শহরে অরিজিৎ-এর সুরের সফর! কোথায়, কবে, কীভাবে কাটবেন টিকিট?

Aaj India Desk, কলকাতা : ‘তুম হি হো’ শুনে প্রেমে পড়া, ‘চান্না মেরেয়া’-তে বিচ্ছেদের কষ্ট, ‘কেশরিয়া’-য় প্রেমের রং, দুই দশক ধরে অরিজিৎ সিংয়ের কণ্ঠ যেন ছুঁয়ে গিয়েছে প্রজন্মের পর প্রজন্মের গল্প। এবার সেই গানের স্মৃতি শুধু ফোনের প্লেলিস্টে নয়, ছড়িয়ে পড়বে বিশাল স্টেডিয়ামের মঞ্চে। ২০২৭ সালে ২০ বছরের সংগীতযাত্রা উদযাপন করতে দেশের ৯টি শহরে সবচেয়ে বড় ভারত সফরের ঘোষণা করলেন অরিজিৎ সিং। (Arijit Singh Concert)

কোথায়, কবে অরিজিৎ-এর কনসার্ট?

৯ জানুয়ারি আহমেদাবাদ দিয়ে শুরু হবে সফর। এরপর ২৩ জানুয়ারি চণ্ডীগড়, ৭ ফেব্রুয়ারি জয়পুর, ২০ ফেব্রুয়ারি মুম্বই, ১৩ মার্চ বেঙ্গালুরু, ২৭ মার্চ নয়াদিল্লি, ১০ এপ্রিল পুণে, ১ মে ইন্দোর এবং ১৫ মে হায়দরাবাদে হবে কনসার্ট। অরিজিৎ সিংয়ের ২০২৭ সালের ভারত সফরে মোট ৯টি শহর থাকছে। প্রতিটি অনুষ্ঠানই বড় মাপের স্টেডিয়াম শো হিসেবে পরিকল্পনা করা হয়েছে। (Arijit Singh Concert)

কেমন হবে মঞ্চ ও শো?

এই সফরের জন্য তৈরি হচ্ছে বিশেষ মাল্টি-লেভেল স্টেজ। মঞ্চ থেকে বাড়তি রানওয়ে থাকবে, যাতে অরিজিৎ দর্শকদের বিভিন্ন অংশের আরও কাছাকাছি গিয়ে পারফর্ম করতে পারেন। শুধু গান নয়, শো-তে থাকছে ৩৬০ ডিগ্রি স্পেশিয়াল অডিও, বড় প্যানোরামিক স্ক্রিন, কাইনেটিক LED ইনস্টলেশন, লেজার এবং স্টেডিয়াম-স্কেলের পাইরোটেকনিক্স। পুরো আয়োজনের কেন্দ্রবিন্দুতে থাকবেন অরিজিৎ এবং তাঁর দুই দশকের সংগীতযাত্রা।

কোন গানগুলি শোনা যেতে পারে?

দুই দশকের কেরিয়ার থেকে তাঁর একাধিক জনপ্রিয় গান কনসার্টে জায়গা পেতে পারে। সম্ভাব্য গানের তালিকায় রয়েছে ‘তুম হি হো’, ‘আগার তুম সাথ হো’, ‘বিদা কারো’ সহ আরও বহু জনপ্রিয় গান। তবে এখনও সম্পূর্ণ সেটলিস্ট প্রকাশ করা হয়নি। (Arijit Singh Concert)

২০০৫ সালে পরিচিতি পাওয়ার পর ধীরে ধীরে হিন্দি চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় কণ্ঠ হয়ে ওঠেন অরিজিৎ সিং। ‘রঙ দে মোরে গেরুয়া’, ‘কেশরিয়া’, ‘আপনা বানা লে’, ‘চলেয়া’র মতো গান তাঁর জনপ্রিয়তাকে আরও বাড়িয়েছে। ২০২৬ সালের জানুয়ারিতে নতুন প্লেব্যাক গানের অ্যাসাইনমেন্ট থেকে সরে গিয়ে নিজের একক শিল্পীসত্তা ও অন্যান্য সৃজনশীল কাজে মন দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। তার কয়েক মাস পরেই সামনে এল এই বড় ভারত সফরের ঘোষণা।

এই সফর নিয়ে অরিজিৎ সিং জানিয়েছেন, ২০ বছরের সংগীতযাত্রা তাঁর কাছে কৃতজ্ঞতার। তাঁর মতে, এই যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শ্রোতারাই, যাঁরা তাঁর গানকে নিজেদের করে নিয়েছেন। এবার গোটা ভারত ঘুরে সেই শ্রোতাদের সঙ্গে সরাসরি দেখা করার অপেক্ষায় রয়েছেন তিনি।

টিকিট বিক্রি হবে শুধুমাত্র thumpN-এ। মহালয়ার দিন অর্থাৎ ১০ অক্টোবর দুপুর ১২টা থেকে ১১ অক্টোবর দুপুর ২টা পর্যন্ত কোটাক সলিটেয়ার ভিসা ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য প্রি-সেল চলবে। এরপর ১১ অক্টোবর দুপুর ১২টা থেকে ১৩ অক্টোবর দুপুর ২টা পর্যন্ত সমস্ত গ্রাহকরা প্রি-সেলে টিকিট কেনার সুযোগ পাবেন। সাধারণের জন্য টিকিট বিক্রি শুরু হবে ১৩ অক্টোবর দুপুর ২টা থেকে। তবে টিকিটের দাম এবং প্রতিটি শহরের নির্দিষ্ট ভেন্যু এখনও ঘোষণা করা হয়নি।আয়োজকদের দাবি, অরিজিৎ সিংয়ের সংগীতজীবনের ২০ বছরকে সামনে রেখে এই সফরকে বড় পরিসরে সাজানো হচ্ছে। নির্দিষ্ট ভেন্যু, টিকিটের মূল্য, সম্পূর্ণ সেটলিস্ট এবং অন্যান্য আয়োজন সম্পর্কে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন