29.6 C
Kolkata
Tuesday, October 6, 2026
spot_img

নন্দীগ্রাম ও রেজিনগরে আজ উপনির্বাচন, ভোটার থেকে বাহিনী জেনে নিন সব তথ্য

Aaj India Desk, কলকাতা:রাজ্যে বিধানসভা নির্বাচনের কয়েক মাসের মধ্যেই ফের ভোটের আবহ। মঙ্গলবার সকাল থেকেই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম (Nandigram) এবং মুর্শিদাবাদের রেজিনগর (Rejinagar) বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে উপনির্বাচনের ভোটগ্রহণ। দুই কেন্দ্রেই যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশের নজরদারিতেও চলছে ভোটপর্ব।

নন্দীগ্রামে কেন এত নজর?

নন্দীগ্রাম (Nandigram) উপনির্বাচন নিয়ে রাজনৈতিক মহলের আগ্রহ তুলনামূলকভাবে বেশি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একইসঙ্গে তিনি ভবানীপুর (Bhabanipur) কেন্দ্র থেকেও নির্বাচিত হন। পরে ভবানীপুরের বিধায়ক পদটি রেখে নন্দীগ্রামের আসন ছেড়ে দেন তিনি। ফলে আসনটি শূন্য হওয়ায় উপনির্বাচনের প্রয়োজন হয়।

নন্দীগ্রামে এবার মোট ভোটার ২ লক্ষ ৬৭ হাজার ১৫৭ জন। পুরুষ ভোটার ১ লক্ষ ৩৯ হাজার ৬৭৭ এবং মহিলা ভোটার ১ লক্ষ ২৭ হাজার ৪৭৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন। ১৮ থেকে ১৯ বছর বয়সী নতুন ভোটার ২ হাজার ১৬ জন। এছাড়া PWD ভোটার ২ হাজার ১৮০ জন এবং ৮৫ বছরের বেশি বয়সী ভোটার ১ হাজার ৮৮৪ জন। ১০০ বছরের বেশি বয়সী ভোটার রয়েছেন ৪২ জন। সার্ভিস ভোটারের সংখ্যা ৭৩৮। নন্দীগ্রামের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

রেজিনগরেও আঁটসাঁট নিরাপত্তা

অন্যদিকে রেজিনগর (Rejinagar) বিধানসভা কেন্দ্রেও আজ ভোটের লড়াই। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টির (Aam Janata Unnayan Party) হুমায়ুন কবীর (Humayun Kabir)। পরে নওদা (Nawda) কেন্দ্র ধরে রেখে রেজিনগরের বিধায়ক পদ ছেড়ে দেন তিনি। তাই এই কেন্দ্রেও উপনির্বাচন হচ্ছে।

রেজিনগরে মোট ভোটার ২ লক্ষ ৫৭ হাজার ৬৫৭ জন। এর মধ্যে পুরুষ ১ লক্ষ ৩৫ হাজার ১৪ জন এবং মহিলা ১ লক্ষ ২২ হাজার ৬৩৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার পাঁচজন। ১৮-১৯ বছর বয়সী ভোটার ২ হাজার ৪৪৫ জন। PWD ভোটার ৩ হাজার ২৩১ জন। ৮৫ বছরের বেশি বয়সী ভোটার ১ হাজার ৬৯৭ জন। শতায়ু পেরোনো ভোটার রয়েছেন ৩৬ জন। সার্ভিস ভোটারের সংখ্যা ১ হাজার ১১১।

রেজিনগরে নিরাপত্তার দায়িত্বে রয়েছে ৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ফলে দুই কেন্দ্র মিলিয়ে মোট ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে হচ্ছে আজকের ভোট।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন