27.3 C
Kolkata
Tuesday, October 6, 2026
spot_img

মাঠ জুড়ে চলল তাণ্ডব! লাল হলুদের ঝড় এবার ডার্বিতে!

খেলাধুলো, aaj india desk: বিগত কয়েক দশক ধরে চলছিল খরা। চিরশত্রু মোহনবাগানের সমর্থকরা ধুয়ে দিতেন ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকদের। কিন্তু কয়েক মাস হল পরিস্থিতি বদলেছে। ঘুরে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গল। আইএসএল এবং ডুরান্ড কাপ ঘরে এসেছে তাদের। তাও আবার ২২ বছর পর। তারপর থেকেই জয়যাত্রা চলছে। আজ আরো একবার গুরুত্বপূর্ণ ম্যাচ জিতল তারা। আইএফএ শিল্ডের সেমিফাইনালে নর্থইস্টকে কার্যত উড়িয়ে দিল ইস্টবেঙ্গল।

ম্যাচের হাইলাইট..

ম্যাচের শুরুতে ইস্টবেঙ্গল (East Bengal) যথেষ্ট চাপে পড়ে যায়।ম্যাচের মাত্র ২ মিনিটের মাথায় আলাদিন আজারাইয়ের গোলে এগিয়ে যায় নর্থইস্ট ইউনাইটেড। ১২ মিনিটে ডেভিড হমার একটি হেডার দিয়ে সমতা ফেরান। ২৩ মিনিটে রোহিত কুমার গোল করেন। প্রথমার্ধের শেষে ক্রিস ইকোনোমিডিসের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। তবে দ্বিতীয় পর্বে শুরু হয় তান্ডব।পিভি বিষ্ণুর পাস থেকে ডেভিড নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন। এরপর ম্যাচে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ইস্টবেঙ্গলের হয়ে বাকি দুটি গোল করেন লোবা ও লুকাস। ৭ ২ গোলে কার্যত নর্থইস্টকে উড়িয়ে দেয় ইস্ট বেঙ্গল।

এর পর সামনে কারা?

আগামী ৮ তারিখ আইএফএ শিল্ডের ফাইনাল। কলকাতা বারাসাত স্টেডিয়ামে ফাইনাল রাখা হয়েছে। ইস্টবেঙ্গলের (East Bengal) সামনে চিরশত্রু মোহনবাগান। এর আগে ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার মোহনবাগানকে ৪-১ গোলে হারিয়ে দেয় ইস্টবেঙ্গল। মোহনবাগান আইএফএ শিল্ডের ফাইনালে উঠেছে পাঞ্জাবকে হারিয়ে। যথেষ্ট ভালো ফর্মে রয়েছে তারা। তবে আইএফএ শিল্ডের পরিসংখ্যান বলছে সেখানে ইস্টবেঙ্গল সবচেয়ে সফল। মোহনবাগান কি পারবে ইস্টবেঙ্গলের জয়রথ থামাতে? আশায় বুক বাঁধছেন সমর্থকরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন