34 C
Kolkata
Sunday, April 26, 2026
spot_img

ডেডলাইন রবিবার মধ্যরাত! তড়িঘড়ি কেন কাকদ্বীপ ও কাটোয়া যাচ্ছেন মনোজকুমার?

কলকাতা: বিচ্ছিন্ন কিছু হিংসা, অশান্তি-বিশৃঙ্খলা, ইভিএম বিভ্রাট হলেও মোটের উপর শান্তিপূর্ণই হয়েছে প্রথম দফার ভোটগ্রহণ। এমনটাই জানিয়েছিল খোদ নির্বাচন কমিশন (Election Commission)। তবে দ্বিতীয় দফার ভোট নিয়ে অধিক সতর্ক কমিশন। আগামী ২৯ এপ্রিল কলকাতা সহ ৭ জেলায় ভোটগ্রহণ। যার মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলী, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর। মোট কেন্দ্র ১৪২। যার মধ্যে সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে ডায়মন্ড হারবারের নাম।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই অঞ্চলে নির্বাচনী নিরপেক্ষতা বজায় না রাখার অভিযোগে পাঁচজন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে কমিশন (Election Commission)। একইসঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করারও নির্দেশ দেওয়া হয়েছে। সেখানকার ভোটারদের ভয় দেখানোর অভিযোগ সামনে এসেছে। ভোটের আগে তাই ভোটারদের আশ্বস্ত করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে সেখানকার দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী আধিকারিক এবং পুলিশকে।

রবিবার মধ্যরাতের মধ্যেই তা নিশ্চিত করতে হবে। এই আবহে রবিবার সকালেই ২৪ পরগনার কাকদ্বীপে যাচ্ছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল (Manoj Kumar)। জানান গিয়েছে, সেখানে প্রার্থী এবং তাঁদের নির্বাচনী এজেন্টদের সঙ্গে বৈঠক করবেন সিইও। পাশাপাশি প্রশাসনিক এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে এলাকার পরিস্থিতিও খতিয়ে দেখবেন তিনি।

এরপর আরও এক ভোটমুখী কেন্দ্র কাটোয়া যাবেন মনোজকুমার আগরওয়াল (Manoj Kumar)। উল্লেখ্য, দ্বিতীয় দফার ভোট ঘিরে প্রশাসনিক প্রস্তুতি ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। নির্ধারিত ১৪২টি আসনে শান্তিপূর্ণ ও অবাধ ভোটগ্রহণ নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন