28 C
Kolkata
Tuesday, November 24, 2026
spot_img

হাসিনার প্রত্যাবর্তনের দিন ঘোষণা! চাপ বাড়িয়ে তারেকের কাছে কী দাবি প্রাক্তন প্রধানমন্ত্রীর?

ঢাকা: বাংলাদেশের রাজনীতিতে ফের বড়সড় বিস্ফোরণ! এবার আর শুধু দেশে ফেরার ইচ্ছাপ্রকাশ নয়, স্বদেশে প্রত্যাবর্তনের দিনক্ষণও জানিয়ে দিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)! আর সেই প্রত্যাবর্তনের জন্য সরাসরি তারেক রহমানের সরকারের কাছে বিশেষ দাবি জানিয়ে নতুন করে রাজনৈতিক চাপ বাড়ালেন মুজিবকন্যা। সব ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসেই বাংলাদেশের মাটিতে পা রাখতে চান তিনি। হাসিনার এই ঘোষণাকে ঘিরে ইতিমধ্যেই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বাংলাদেশের রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, হাসিনার (Sheikh Hasina) মুখপাত্র সইদ মোজাম্মেল আলি জানিয়েছেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। সেই ঐতিহাসিক দিনটিকেই দেশে ফেরার জন্য বেছে নিতে চান প্রাক্তন প্রধানমন্ত্রী। অর্থাৎ, বিজয় দিবসের আবেগকে সঙ্গী করেই প্রত্যাবর্তনের বার্তা দিতে চাইছেন তিনি।

কিন্তু কী চাইলেন তারেক রহমানের কাছে?

এখানেই রয়েছে সবচেয়ে বড় চমক! দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়ানের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। শুধু তাই নয়, তাঁকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশের সরকারেরও দায়িত্ব রয়েছে বলে কার্যত মনে করিয়ে দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। ফলে তাঁর এই দাবিকে কেন্দ্র করে তারেক রহমানের সরকারের উপর নতুন করে চাপ তৈরি হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

তবে হাসিনার (Sheikh Hasina) প্রত্যাবর্তনের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থান। তারেক রহমানের সরকার আগেই স্পষ্ট করে দিয়েছে, শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়ার প্রশ্নে তারা রাজি নয়। ফলে ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছাপ্রকাশ করলেও বাস্তবে সেই প্রত্যাবর্তন কতটা সম্ভব, তা নিয়ে তৈরি হয়েছে বড়সড় প্রশ্ন।

একদিকে বিজয় দিবসে দেশে ফেরার বার্তা, অন্যদিকে তারেক সরকারের কাছে বিশেষ বিমানের দাবি, হাসিনার এই কৌশল বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। এখন দেখার, প্রাক্তন প্রধানমন্ত্রীর (Sheikh Hasina) এই দাবির জবাবে কী পদক্ষেপ করে ঢাকা। ১৬ ডিসেম্বর কি সত্যিই প্রত্যাবর্তনের সাক্ষী হবে বাংলাদেশ, নাকি হাসিনার ঘোষণা ঘিরেই আরও তীব্র হবে রাজনৈতিক সংঘাত?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন