27 C
Kolkata
Wednesday, November 25, 2026
spot_img

গরু জবাইয়ে কড়াকড়ি রাজ্যের! চাপে পড়বে বাংলার অর্থনীতি? কাজ হারাতে চলেছেন কারা?

Aaj India Desk, কলকাতা : পশ্চিমবঙ্গে বেআইনি গরু জবাই বন্ধ করতে আরও কঠোর পদক্ষেপের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর তিনি জানিয়েছেন, বিদ্যমান আইন (Cow Slaughter Law) কঠোরভাবে কার্যকর করার পাশাপাশি এ বিষয়ে নতুন বিল আনা হবে। তবে এই সিদ্ধান্ত ঘিরে শুধু ধর্মীয় বা রাজনৈতিক বিতর্ক নয়, সামনে আসছে রাজ্যের অর্থনীতির উপর সম্ভাব্য প্রভাবের প্রশ্নও। বিশেষ করে ডেইরি শিল্প, চর্মশিল্প, পশুপালক এবং মিষ্টান্ন ব্যবসার ভবিষ্যৎ নিয়ে তৈরি হচ্ছে উদ্বেগ।

কী সিদ্ধান্ত রাজ্য সরকারের? 

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, রাজ্যে বেআইনি পশু জবাই বন্ধ করতে ১৯৫০ সালের পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন আরও কঠোরভাবে কার্যকর করা হবে। নতুন বিলের মাধ্যমে নজরদারি ও আইনি পদক্ষেপ আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে সরকারের।বর্তমান বিধিনিষেধ অনুযায়ী, নির্ধারিত ১৪ বছর বয়সের কম গবাদি পশু জবাই করা যাবে না। পাশাপাশি ১৪ বছর পূর্ণ হলেও সরকারি পশুচিকিৎসক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় শংসাপত্র ছাড়া জবাইয়ের অনুমতি নেই। অনুমোদিত কসাইখানায় আইন মেনে প্রয়োজনীয় শর্ত পূরণ করে পশু জবাইয়ের সুযোগ রয়েছে।

আর্থিক বোঝা বাড়বে পশুপালকদের ? 

এই সিদ্ধান্তের সম্ভাব্য প্রভাব পড়বে প্রান্তিক পশুপালকদের উপর। একটি গরু নির্দিষ্ট সময় পর্যন্ত দুধ দেয়। কিন্তু বয়স বাড়লে বা দুধ দেওয়া বন্ধ হয়ে গেলে তার রক্ষণাবেক্ষণের খরচ থেকেই যায়। অন্যদিকে, পুরুষ বাছুরের ক্ষেত্রে দুধ উৎপাদনের কোনও সুযোগ নেই। আধুনিক কৃষিতে লাঙল টানার মতো কাজেও গরুর ব্যবহার অনেকটাই কমেছে। ফলে পশু বিক্রি বা আইনসম্মতভাবে জবাইয়ের সুযোগ সীমিত হলে অব্যবহারযোগ্য গবাদি পশুর রক্ষণাবেক্ষণ পশুপালকদের কাছে আর্থিক বোঝা হয়ে উঠতে পারে। বিশেষ করে ছোট ও মাঝারি গো-পালকদের ক্ষেত্রে এই সমস্যা আরও প্রকট হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও রক্ষণাবেক্ষণ বাবদ বছরে এক লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, তবে গরুর রক্ষণা বেক্ষণের জন্য তা যথেষ্ট নয়। (Cow Slaughter Law)

চর্মশিল্পেও কাঁচামালের সংকট

শিল্পের সঙ্গে যুক্ত সংগঠনগুলির হিসাব অনুযায়ী, পশ্চিমবঙ্গের চর্মশিল্পের বার্ষিক ব্যবসার পরিমাণ প্রায় ২৩ হাজার থেকে ২৫ হাজার কোটি টাকা। এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত প্রায় ৫-৭ লক্ষ কর্মী।চামড়ার কাঁচামালের অন্যতম উৎস গরু ও মহিষের চামড়া। ফলে পশু জবাইয়ের ক্ষেত্রে কড়াকড়ি বাড়লে কাঁচামালের জোগানে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া পরোক্ষ ভাবে ক্ষতিগ্রস্ত হবে দুধ উৎপাদন শিল্পও। দুধের সরবরাহে ঘাটতি তৈরি হলে ছানা ও পনিরের উৎপাদন খরচ বাড়তে পারে। তার প্রভাব পড়তে পারে মিষ্টির দামেও। এর জেরে সমস্যায় পড়তে পারেন মিষ্টান্ন শিল্পের সাথে যুক্ত মানুষরা।

সব মিলিয়ে, বেআইনি পশু জবাই বন্ধের (Cow Slaughter Law) উদ্যোগের পাশাপাশি রাজ্যের ডেইরি ও চর্মশিল্পের স্বার্থ কীভাবে সুরক্ষিত রাখা হবে, সেটাই এখন বড় প্রশ্ন। ধর্মীয় আবেগ ও আইন প্রয়োগের পাশাপাশি লক্ষ লক্ষ মানুষের জীবিকা এবং রাজ্যের অর্থনীতির ভারসাম্য রক্ষা করাও সরকারের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন