25 C
Kolkata
Tuesday, November 24, 2026
spot_img

ব্রাত্য বসুর সঙ্গে গভীর সম্পর্ক! বিশ্বসাহিত্য থেকে ফ্রয়েড, কী বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়?

Aaj lndia Desk, কলকাতা: ব্রাত্য বসুর (Bratya Basu) রাজনৈতিক অবস্থান নিয়ে যখন নানা প্রশ্ন উঠছে, তখন তাঁকে নিয়ে নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। তবে তাঁর বক্তব্যের কেন্দ্রে শুধুই রাজনীতি নয়, রয়েছে সাহিত্য, দর্শন এবং মনস্তত্ত্বের চর্চাও। ব্রাত্যর সঙ্গে নিজের সম্পর্কের ব্যাখ্যা দিতে গিয়ে ঋতব্রত বুঝিয়ে দিলেন, দু’জনের যোগাযোগের পরিসর দলীয় রাজনীতির অনেকটাই বাইরে ছিল। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের (All India Trinamool Congress) কয়েকজন প্রাক্তন সতীর্থের বৌদ্ধিক চর্চা নিয়েও কটাক্ষ করেছেন তিনি।

বিশ্বসাহিত্যের আলোচনায় তৈরি হয়েছিল ঘনিষ্ঠতা

ঋতব্রত জানিয়েছেন, তৃণমূলে থাকাকালীন বিভিন্ন সাহিত্যিক ও মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনার জন্য তিনি ব্রাত্যর উপরেই নির্ভর করতেন। মানিক বন্দ্যোপাধ্যায় (Manik Bandopadhyay), বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (Bibhutibhushan Bandopadhyay) ও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের (Tarashankar Bandopadhyay) নোবেল মনোনয়নের প্রসঙ্গ থেকে শুরু করে বরিস পাস্তেরনাক (Boris Pasternak), সিলভিয়া প্লাথ (Sylvia Plath), জেমস জয়েস (James Joyce), ফেদেরিকো গার্সিয়া লোরকা (Federico García Lorca) এবং অস্কার ওয়াইল্ডের (Oscar Wilde) সাহিত্য—বিভিন্ন বিষয় উঠে আসত তাঁদের কথোপকথনে। সিগমুন্ড ফ্রয়েডের (Sigmund Freud) মনস্তত্ত্ব নিয়েও দু’জনের মধ্যে দীর্ঘ আলোচনা হত বলে জানিয়েছেন তিনি।

বইয়ের নাম বুঝতেই হিমশিম খেতেন নেতারা!

ব্রাত্য বসুর লেখা ‘বেরিং তরঙ্গের নিটোল মুক্তা প্রবাল’ বইটির কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন ঋতব্রত। তাঁর দাবি, জীবনানন্দ দাশের (Jibanananda Das) একটি পঙ্‌ক্তি থেকে অনুপ্রাণিত হয়ে এই নামকরণ করেছিলেন ব্রাত্য। কিন্তু সেই নাম শুনে তৎকালীন কয়েকজন মন্ত্রী ও নেতা বইটি আসলে কী নিয়ে, তা জানতে চেয়েছিলেন। এই ঘটনা তুলে ধরেই প্রাক্তন সতীর্থদের নিশানা করেন ঋতব্রত। তাঁর বক্তব্য, একটি জায়গায় যখন একজনই প্রকৃত পোস্ট, বাকিরা তখন ল্যাম্পপোস্টের মতো। ব্রাত্যর ভাষার গভীরতা অনেকের কাছে দুর্বোধ্য হওয়াটাই স্বাভাবিক।

রাজনীতিতে ফিরবেন না ব্রাত্য? ইঙ্গিত ঋতব্রতর

সবচেয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য এসেছে ব্রাত্যর ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে। ভোটে পরাজয়ের পর তাঁর রাজনীতি থেকে দূরে থাকাকে ঋতব্রত এক ধরনের মুক্তির অনুভূতি বলে ব্যাখ্যা করেছেন। সিলভিয়া প্লাথের (Sylvia Plath) বিখ্যাত উক্তির উল্লেখ করে তাঁর দাবি, ব্রাত্য রাজনীতিতে সক্রিয় থাকুন বা না থাকুন, ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কিংবা তাঁর ভাইপোর রাজনৈতিক পরিসরে আর ফিরে যাবেন না।

তবে ভবিষ্যৎ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাননি ঋতব্রত। বরং তাঁর মন্তব্য, “রাজনীতি সম্ভাবনার শিল্প, কাল কী হবে দেখুন না।” এই বক্তব্য ঘিরেই প্রশ্ন উঠছে, ব্রাত্য বসুর আগামী দিনের রাজনৈতিক অবস্থান কি নতুন কোনও মোড় নিতে চলেছে?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন