24 C
Kolkata
Friday, May 29, 2026
spot_img

আদালতের জোর থাপ্পড়! বিণেশকে আটকাতে পারবে ফেডারেশন?

Aaj India desk, নয়াদিল্লি: হরিয়ানার বিখ্যাত ফোগত পরিবারের মেয়ে তিনি। কুস্তির ট্র্যাকে যেমন আগুন ঝড়ান, বিনেশ ফোগত (Vinesh Phogat) তেমনই প্রতিবাদে গর্জে উঠেছিলেন। যে দেশের হয়ে এনেছেন একাধিক সোনা,সেই দেশের মাটিতে ফেলে তাকে পদাঘাত করা হয়েছিল। কারণ তিনি ভারতীয় কুস্তি ফেডারেশনের তৎকালীন কর্তা ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। মহিলা কুস্তিগীররা তাঁর বিরূদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিল। তারই বদলা হিসেবে ফেডারেশন এবার বিনেশকে এশিয়ান গেমসের ট্রায়াল থেকে বাদ দিয়েছিল। কিন্তু আদালতের কাছে সুবিচার মিলল বিণেশের।

ফেডারেশনের দাবি কি ছিল? 

বিনেশ ফোগতকে (Vinesh Phogat) আটকানোর জন্য WFI দাবি করে, ২০২৬ সালের এশিয়ান গেমসের ট্রায়ালের জন্য তারা একটি নতুন নিয়ম তৈরি করেছিল। এই নিয়ম অনুযায়ী, কেবল মাত্র ২০২৫ সালের সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এবং ২০২৬ সালের ফেডারেশন কাপের পদকজয়ীরাই ট্রায়ালে অংশ নিতে পারবেন। বিনেশ যেহেতু মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন তাই এই টুর্নামেন্টগুলিতে অংশ নিতে পারেননি। সেজন্য তাঁকে এই ট্রায়ালের অযোগ্য বলে বাদ দেওয়া হয়। বিনেশ ফোগত এর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করেন। আদালতের রায় তাঁর পক্ষেই যায় । কিন্তু ফেডারেশন এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করে।

সুপ্রীম কোর্টের রায় কি ? 

সুপ্রিম কোর্ট বিনেশ ফোগতকে (Vinesh Phogat) ট্রায়ালে অংশ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। বিচারপতি পি এস নরসিমহা এবং অলোক আরাধের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বিনেশ অতীতে বহুবার দেশের নাম উজ্জ্বল করেছেন এবং দেশের গর্ব বাড়িয়েছেন। এই স্তরে এসে তাঁকে ট্রায়ালে অংশ নেওয়া থেকে আটকানো উচিত হবে না। তাছাড়া মাতৃত্বকালীন ছুটির কারণে কোনো নারী অ্যাথলিটকে পেশাদারভাবে শাস্তি দেওয়া বা বৈষম্য করা দেশের সংবিধানের ১৪ ও ২১ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের এই রায়ের পর আগামীকাল ৩০ মে এবং পরশু ৩১ মে নতুন দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ২০২৬ এশিয়ান গেমসের বাছাই পর্বে নামবেন বিনেশ। তবে ফেডারেশন এত কিছুর পর তাঁর জন্য যে নতুন কোনো চ্যালেঞ্জ রাখবে না একথা নিশ্চিত নয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন