34.3 C
Kolkata
Tuesday, August 4, 2026
spot_img

চিনার পার্কে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে কনভয় রুট রেইকি! হামিম জেরায় নতুন তথ্য পেল STF

Aaj India Desk, কলকাতা: পাকিস্তান-যোগ এবং জইশ-ই-মহম্মদের (JEM) সঙ্গে যোগাযোগের অভিযোগে ধৃত সন্দেহভাজন হামিম মণ্ডলকে (Hamim Mondal) জেরা করে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য হাতে পাচ্ছেন তদন্তকারীরা। তদন্তের শুরু থেকেই এসটিএফের (STF) দাবি ছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-ই ছিল তার মূল লক্ষ্য। এবার জেরায় উঠে এসেছে আরও কিছু নতুন তথ্য।

তদন্তকারীদের দাবি, হামিম চিনার পার্কে অবস্থিত মুখ্যমন্ত্রীর বাড়ির আশপাশে গিয়ে রেইকি করেছিল। যদিও বাড়ির ছবি বা ভিডিও তুলতে সে সফল হয়নি। কারণ, ওই এলাকায় কড়া নজরদারি এবং বিপুল সংখ্যক সিসিটিভি ক্যামেরা থাকায় ছবি তোলার সুযোগ পায়নি বলে তদন্তে জানা গিয়েছে।

শুধু বাড়ি নয়, মুখ্যমন্ত্রীর কনভয় যে রাস্তা দিয়ে যাতায়াত করে, সেই রুটও আগে থেকে খতিয়ে দেখেছিল হামিম। এসটিএফের দাবি, নিউ টাউন এলাকায় ক্যাব ভাড়া করে সে বিভিন্ন জায়গা ঘুরে রুট পর্যবেক্ষণ করেছিল। তদন্তকারীদের আরও দাবি, নজরদারি এড়িয়ে কীভাবে তথ্য সংগ্রহ করতে হয়, সেই কৌশল ব্যবহার করেই সে এই কাজ করত।

এর পাশাপাশি, তদন্তে আরও অভিযোগ উঠে এসেছে যে শুধু মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করেই নয়, দিল্লির যন্তর মন্তরে আন্দোলনের সময়ও নাশকতার পরিকল্পনা করা হয়েছিল। এসটিএফের দাবি, এই বিষয়ে হামিম পাকিস্তান থেকে নির্দেশ পেত। এর আগেও সাংবাদিক বৈঠকে এই তথ্য প্রকাশ করেছিলেন তদন্তকারী আধিকারিকরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন