22 C
Kolkata
Friday, November 20, 2026
spot_img

বাগদানের পরেই বিতর্কে দেবাংশু! ব্যক্তিগত জীবন নিয়ে কী বললেন হবু স্ত্রী মেঘনা?

Aaj India Desk, কলকাতা: তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের (Debangshu Bhattacharya) বাগদানের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাঁকে ঘিরে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন শুধু বাগদান নয়, বরং তাঁর হবু স্ত্রী মেঘনার (Meghna) ব্যক্তিগত জীবনও। একাধিক পোস্টকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। পরিস্থিতির মধ্যেই এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন মেঘনা। অতীতের সম্পর্ক থেকে দেবাংশুর সঙ্গে বর্তমান সমীকরণ, সব নিয়েই সামাজিক মাধ্যমে বিস্তারিত লিখেছেন তিনি।

বাগদানের ছবি থেকেই আলোচনার শুরু

গত রবিবার নিজের এনগেজমেন্টের কথা সমাজমাধ্যমে জানান দেবাংশু। হবু স্ত্রীর সঙ্গে ছবি প্রকাশ্যে আসতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর বুধবার ‘মমতা তৃণমূল কংগ্রেস’-এর নেত্রী উপাসনার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নতুন করে শোরগোল শুরু হয়। বর্তমানে সংগঠনের আইটি সেলের দায়িত্বে রয়েছেন উপাসনা। এর আগে ওই দায়িত্বে ছিলেন দেবাংশু।

মেঘনার ছবি-সহ প্রকাশিত ওই পোস্টে তাঁর পুরনো সম্পর্ক, ব্যক্তিগত জীবনের নানা অধ্যায় এবং দুবাইয়ে থাকাকালীন সম্পর্কের প্রসঙ্গ তোলা হয়। উপাসনার বক্তব্য ছিল, মেঘনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে আলোচনা চলছে, তার প্রতিবাদ জানাতেই তিনি এই পোস্ট করেছেন। কিন্তু সেই পোস্টেই ব্যক্তিগত জীবনের একাধিক বিষয় প্রকাশ্যে আসায় বিতর্ক আরও জোরালো হয়।

অতীতের সম্পর্ক নিয়ে কী বললেন মেঘনা?

সমস্ত জল্পনার আবহে মেঘনা জানান, এক বছরেরও বেশি সময় আগে প্রাক্তন সঙ্গীর সঙ্গে তাঁদের সম্পর্কের সমাপ্তি ঘটেছিল। দু’জনের সম্মতিতেই অত্যন্ত পরিণত সিদ্ধান্ত নিয়ে তাঁরা আলাদা হয়েছিলেন। বিচ্ছেদের সময়ও পরস্পরের প্রতি সম্মান বজায় রেখেছিলেন তাঁরা। তাই অতীতের একটি মিটে যাওয়া বিষয়কে কেন্দ্র করে তাঁকে, তাঁর প্রাক্তন সঙ্গী কিংবা অন্য কাউকে নতুন করে প্রকাশ্য আলোচনায় জড়ানো অনুচিত বলেই মনে করেন তিনি।

বন্ধুত্বের সম্পর্ক কীভাবে প্রেমে বদলাল?

দেবাংশু আগেই জানিয়েছিলেন, মেঘনার সঙ্গে তাঁর প্রায় পাঁচ থেকে ছয় বছরের পরিচয়। দীর্ঘদিনের সেই সম্পর্ক মূলত বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে গত এক বছরে দু’জনের সমীকরণ বদলায়। প্রায় এক বছর আগে দুবাই থেকে বাংলায় ফেরেন মেঘনা। তাঁর কথাতেও উঠে এসেছে সেই পরিবর্তনের ইঙ্গিত। জীবনের কঠিন সময়ে দেবাংশুকে পাশে পেয়েছেন তিনি। নির্বাচনের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতেও দু’জনে একে অপরকে সাহস জুগিয়েছেন। সেই নির্ভরতা ও বিশ্বাস থেকেই বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসার সম্পর্কে পরিণত হয়। এবার সেই সম্পর্কই পৌঁছেছে বাগদানের পর্যায়ে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন