28 C
Kolkata
Saturday, September 12, 2026
spot_img

নন্দীগ্রাম-রেজিনগরে নতুন মুখ! উপনির্বাচনের ময়দানে কাদের নিয়ে কংগ্রেসের ‘চমক’?

Aaj India Desk, কলকাতা : আগামী ৬ অক্টোবর পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ভোটের দিনক্ষণ ঘোষণার চার দিনের মাথায় শুক্রবার দুই কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল ভারতীয় জাতীয় কংগ্রেস। নন্দীগ্রামে মিলন প্রধান (Milan Pradhan) এবং রেজিনগরে মহম্মদ আব্দুল্লাহিল কাফি-কে প্রার্থী করেছে দল। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গের অনুমোদনের পর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

নন্দীগ্রামে মিলন প্রধান

নন্দীগ্রামের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে এবার অপেক্ষাকৃত নতুন মুখের উপর ভরসা করেছে কংগ্রেস। দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মিলন প্রধান (Milan Pradhan)। ২০০৮ সালের নন্দীগ্রাম জমি আন্দোলনের সময় থেকেই তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার কথা জানা যায়। সোনাচূড়ার বাসিন্দা মিলন বর্তমানে ব্যবসার সূত্রে কলকাতায় থাকলেও নন্দীগ্রামের মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বলে দাবি তাঁর।

প্রার্থী ঘোষণার পর মিলন বলেন, বিজেপি লক্ষাধিক ভোটে জয়ের দাবি করলেও তা বাস্তবায়িত হবে না। নন্দীগ্রামের মানুষ তাঁদের পাশে থাকবেন এবং তাঁরাই বিপুল ভোটে জয়ী হবেন বলে আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি।

রেজিনগরেও নতুন মুখ

রেজিনগর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হয়েছেন মহম্মদ আব্দুল্লাহিল কাফি। মুর্শিদাবাদের ৭০ নম্বর বিধানসভা কেন্দ্র রেজিনগরে এবার নতুন মুখকে প্রার্থী করল কংগ্রেস। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই দুই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ছিলেন যথাক্রমে জারিয়াতুল হোসেন এবং জিল্লু সেখ। উপনির্বাচনে তাঁদের বদলে নতুন প্রার্থী বেছে নিল দল।

কেন উপনির্বাচন?

নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী এবং রেজিনগরে হুমায়ুন কবীর বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর দুই আসনই শূন্য হয়। সেই কারণেই এই দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজন হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ১৬ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১৯ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ হবে ৬ অক্টোবর।

নন্দীগ্রাম ও রেজিনগর দুই কেন্দ্রেই নতুন প্রার্থী দিয়ে উপনির্বাচনের লড়াইয়ে নামল কংগ্রেস। বিশেষ করে নন্দীগ্রামে মিলন প্রধানের প্রার্থিতা ঘিরে রাজনৈতিক সমীকরণ নতুন করে নজরে আসছে। এখন দেখার, উপনির্বাচনে কংগ্রেসের এই নতুন মুখেরা ভোটারদের কতটা সমর্থন আদায় করতে পারেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন