30 C
Kolkata
Sunday, May 24, 2026
spot_img

নিয়োগ দুর্নীতি রুখতে নতুন পদক্ষেপ আর জমা দিতে হবে না OMR কার্বন কপি ঘোষণা মুখ্যমন্ত্রীর

Aaj India Desk,কলকাতা: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পুরনো ইসুগুলোকে সংশোধনের উদ্দেশ্যে নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী কে। দীর্ঘদিন পরধরে নিয়োগ দুর্নীতি নিয়ে ছিল জোট, তবে এবার সেই জোট খুলতে উদ্ধত হল রাজ্য সরকার।

সরকারি চাকরির নিয়োগে স্বচ্ছতা ফেরাতে বড়সড় বদলের পথে হাঁটছেন রাজ্য সরকার। রোজগার মেলা থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। তাঁর কথায়,গত কয়েক বছরে নিয়োগ দুর্নীতির অভিযোগে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি ধাক্কা খেয়েছে। তাই এবার নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নির্ভুল ও বিশ্বাসযোগ্য করে তুলতেই নতুন পদক্ষেপের পথে হাঁটছে সরকার।

তিনি আরো বলেন,” নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি দেশের কাছে নষ্ট হয়েছে। এমনকি পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে, রেলের মতো কেন্দ্রীয় সংস্থাও রাজ্যে পরীক্ষা নিতে ইচ্ছা প্রকাশ করছে না।

মুখ্যমন্ত্রীর দাবি, ভবিষ্যতে সরকারি ও সরকার-পোষিত সংস্থার নিয়োগে মাধ্যমে স্বচ্ছতার ওপর আরো জোড় দেওয়া হবে । লিখিত পরীক্ষা, অ্যাকাডেমিক স্কোর ও ভাইভা সব ক্ষেত্রেই নির্দিষ্ট গাইডলাইন মেনে প্রক্রিয়া চালানো হবে। পরীক্ষাকেন্দ্রের পরিবেশ থেকে শুরু করে উপস্থিতি সব কিছুই ১০০ শতাংশ স্বচ্ছ রাখার আশ্বাস দেন তিনি। পাশাপাশি জানান, নিয়োগ প্রক্রিয়ায় প্রতিটি প্রোটোকল কঠোরভাবে কার্যকর করা হবে, যাতে চাকরিপ্রার্থীদের আস্থা ফেরানো যায়।

নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে ওএমআর পরীক্ষায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, ভবিষ্যতে চাকরিপ্রার্থীদের হাতে ওএমআর শিটের কার্বন কপি তুলে দেওয়া বাধ্যতামূলক করা হতে পারে। তাঁর মতে, এতদিন পরীক্ষার্থীরা নিজের উত্তরপত্রের কপি না পাওয়ায় স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে এবং সেখান থেকেই দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ আরও জোরদার হয়েছে।মুখ্যমন্ত্রীর দাবি, নতুন নিয়োগ নীতিতে এই ব্যবস্থার বদল আনা হবে,যাতে পরীক্ষার্থীদের কাছে নিজেদের উত্তরপত্রের প্রমাণ থাকে এবং পুরো নিয়োগ প্রক্রিয়ার উপর আস্থা আরও বাড়ে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রেলের ৬১টি প্রকল্পের জমি জট রাজ্য সরকার মিটিয়ে দিয়েছে এবং দ্রুত কাজ এগোচ্ছে। পাশাপাশি তিনি বলেন, আগামী বাজেটে নতুন নিয়োগ নীতি ঘোষণা করা হবে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড-সহ বিভিন্ন কেন্দ্রীয় নিয়োগ পরীক্ষায় রাজ্য সরকার সহযোগিতা করবে। অতীতে পরীক্ষাকেন্দ্র নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই খারাপ ভাবমূর্তি বদলাতেই কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন